আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
101 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (16 points)
আসসালামু আলাইকুম। আগে হুরমত সম্পকে যখন জানতামনা তখন কোনো কিছুই হতোনা। জানার পর থেকে আমি সব সময় সতর্ক থাকি বাবার সাথে কোনো টাচ যাতে না লাগে।বাবাকে কোনো খাবার বা কিছু এগিয়ে দিতে গেলেও চিন্তা আসে কোনো ভাবেই টাচ লাগানো যাবেনা। তারপরও সর্বোচ্চ সতর্ক থাকা সত্বেও মাঝে মাঝে এটা ওটা দেয়া নেয়া করার সময় আঙ্গুলে একদম সামান্য সময়ের জন্য টাচ লেগে যায়। তখন অন্তর কেপে উঠে। সম্ভবত টাচ লাগানো যাবেনা তবুও টাচ লেগে গেলো এর কারনেই অন্তর কেঁপে ওঠে। মাঝে মাঝে কাজ কর্মে সামান্য টাচ লেগে অন্তর কেপে ওঠা অবস্থায় আবারো সামান্য টাচ লেগে যায়। এতে কি হুরমত হয়ে যায়? প্লিজ একটু বলবেন।

আরেকটি প্রশ্ন ওয়াসওয়াসা রোগীর কি হুরমত হয়?

1 Answer

0 votes
by (814,170 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
لما في ردالمحتار،ج:٣-ص:٣٣ (نسخة شاملة)
ويشترط وقوع الشهوة عليها لا على غيرها لما في الفيض لو نظر إلى فرج بنته بلا شهوة فتمنى جارية مثلها فوقعت له الشهوة على البنت تثبت الحرمة، وإن وقعت على من تمناها فلا
অর্থাৎ- যাকে স্পর্শ করা হচ্ছে,তাকে নিয়ে কামভাব থাকতে হবে।কেননা বর্ণিত রয়েছে,কেউ যদি তার মেয়ের লজ্জাস্থানের দিকে কামভাব ছাড়া দৃষ্টি দেয়,এবং কল্পনায় অন্য কোনো নারীকে সে সঙ্গী হিসেবে চায়,কিন্তু তৎক্ষণাৎ তার মেয়ের দিকে তার কামভাব জাগ্রত হয়ে যায়,তাহলে তখন হুরমতে মুসাহারা সাব্যস্ত হয়ে যাবে(তথা তার বিবি তার জন্য হারাম হয়ে যাবে)তবে যদি তার কামভাব কল্পিত সে নারীর উপরই থাকে তাহলে হুরমতে মুসাহারাহ সাব্যস্ত হবে না।ফাতাওয়ায়ে শামী-৩/৩৩(শামেলা)( কিতাবুন-নাওয়যিল-৮/২৮৮) 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1233


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হুরমতের মুসাহারাহ প্রমাণিত হওয়ার জন্য সহবাসের কামভাব এর ইচ্ছায় স্পর্শ হতে হবে। প্রশ্নের বিবরণমতে যেহেতু এরকম কোনো ইচ্ছা প্রমাণিত হচ্ছে না, কাজেই হুরমতে মুসাহারাহ প্রমাণিত হওয়ার কোনো প্রশ্নই আসে না।

ওয়াসওয়াসা রোগী যে কি না পাগলের এক প্রকার, যার জীবনের চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন, সে সর্বদাই সবকিছু নিয়ে অনাকাঙ্ক্ষিত ও অবাস্তব অতিরিক্ত চিন্তা করে, তার হুরমত হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...