আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
70 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
উস্তাযজি, আমার বাবাকে একজন ব্যক্তি তার জমিটা বিক্রি করার দায়িত্ব দিয়েছেন। তিনি বলেছেন ৫০ লক্ষ টাকা হলেই বিক্রি করে দিবেন। তবে আমার বাবা নিয়ত করেছেন তিনি অতিরিক্ত আরো কিছু টাকা দিয়ে জায়গাটা বিক্রি করবেন। এক্ষেত্রে ঐ ব্যক্তিকে না জানিয়ে অতিরিক্ত টাকা গ্ৰহণ করা কি জায়েজ হবে আমার বাবার জন্য?(এটি আমার বাবার পেশা নয়, পরিচিত লোক বিধায় এই কাজটি করে দিতে বলেছেন)

জাযাকুমুল্লহু খইরন

1 Answer

0 votes
by (805,980 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনার বাবাকে যদি কেউ জমি বিক্রি করে দেয়ার কথা বলে তাহলে আপনার বাবা "উকিল বিল বাঈ" তথা বিক্রির উকিল হিসেবে বিবেচিত হবেন। তখন আপনার বাবার বাবা জমি বিক্রি করতে পারবেন। যদি বিক্রেতা আপনার বাবাকে কোনো মূল্য নির্ধারণ করে দেয়, তাহলে উক্ত মূল্যর চেয়ে কম মূল্যে আপনার বাবা জমি বিক্রি করতে পারবেন না। তবে বেশ মূল্যে বিক্রি করতে পারবেন।এবং অতিরিক্ত মূল্য তথা বিক্রির সম্পূর্ণ মূল্যটাই মূল মালিক তথা বিক্রেতা পাবে।এখানে আপনার বাবা কিছুই নিজের জন্য রাখতে পারবেন না।

উকিল যদি লেনদেন শুরু করার পূর্বে কোনো কমিশন ঠিক করে, তাহলে লেনদেন সমাপ্ত করার পর সে সেই বিনিময়ই পাবে। তবে কোনো প্রকার কমিশনের আলোচনা না থাকলে তখন উকিল কোনো কিছুই পাবে না।
لما فی الفتاوی الهندية:
"وقال: لا يجوز بيعه بنقصان لا يتغابن الناس فيه ولا يجوز إلا بالدراهم والدنانير كذا في الهداية. ويفتى بقولهما في مسألة بيع الوكيل بما عز وهان وبأي ثمن كان كذا في الوجيز للكردري،والخلاف في الوكالة المطلقة أما إذا قال الموكل بعه بألف أو بمائة لا يجوز أن ينقص بالإجماع كذا في السراج الوهاج."(کتاب الوکالۃ ج نمبر ۳ ص نمبر ۵۸۸،دار الفکر)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3742


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...