আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
88 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (35 points)
edited by
আসসালামু আ'লাইকুম।
আমার ইসলাম সম্পর্কে জ্ঞান খুব কম।
তবে রিসেন্টলি আমার মাথায় কিছু প্রশ্ন আসে, যেমন-
১. আল্লাহ সবকিছু থেকে পবিত্র বলতে আমি বুঝতাম- মানুষের ভালোমন্দের সংজ্ঞা আল্লাহর উপরে খাটবেনা, আল্লাহ আমাদের বানিয়েছেন, তার বানানো নিয়মে ন্যায়-অন্যায় ঠিক হবে। আল্লাহকে এসব ন্যায় অন্যায় দিয়ে লিমিট করা যাবেনা ঠিক যেমন স্থান, সময় দিয়ে লিমিট করা যায়না।
আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের জগতের নিয়ম অনুযায়ী শুধু আমাদের বোঝার জন্যই আল্লাহ তৈরী করে দিয়েছেন।
যেমন আল্লাহ যদি অন্য কোনো নিয়মের জগৎ তৈরী করেন তাহলে সে জগতে আল্লাহর গুণবাচক নামগুলো হবে অন্যরকম। এই জগতে আমাদের বোঝার জন্য যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ দিয়েছেন সেগুলো শুধু এই জগতের জন্য 'বানানো', বাস্তবে এসকল বৈশিষ্ট্য দিয়ে আল্লাহকে সীমাবদ্ধ করা সম্ভব না।
আমার এই বিশ্বাসটা কি কুফরি বিশ্বাস?

২. এরপরে আমি একটু ঘাঁটাঘাঁটি করে দেখি যে আল্লাহ 'সব' থেকে পবিত্র না, বরং সকল দোষ-ত্রুটি-সীমাবদ্ধতা থেকে পবিত্র। অর্থাৎ যত ভালো-স্বয়ংসম্পূর্ণ গুণ আছে সবগুলো আল্লাহর মাঝে আছে।
এমন হতে পারে যে এগুলো ছাড়াও আরো অনেক বৈশিষ্ট্য আল্লাহর আছে কিন্তু আমাদের জানানো হয়নি।
কিন্তু যেগুলো জানানো হয়েছে- সেগুলো আমাদের বোঝার জন্য বানানো হয়নি, বরং সত্যিই এগুলো আল্লাহর বৈশিষ্ট্য, কারণ অন্য কোনো জগতে এই বৈশিষ্ট্যগুলো মিথ্যা হতে পারে এমন তো অসম্ভব লাগে। আল্লাহর সীফাত সবসময়ই থাকবে। বরং আল্লাহ দয়া করে কিছু সীফাতের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন।
কিন্তু তাহলে আবার এটা মানুষের তৈরী মাপকাঠি দিয়ে আল্লাহকে সীমাবদ্ধ করা হয়ে গেলনা?

এই প্রশ্নগুলোতে সমস্যা আছে, আমাকে হয়তো শয়তান শব্দ দিয়ে ধোঁকা দিচ্ছে এটা আমার মনে হয়।
এগুলোর উত্তর খোঁজার জন্য আমি আল্লাহর কাছে দুয়া করি৷ মগজের দূর্বলতার জন্য ধরতে পারিনা কোথায় ভুল হচ্ছে। মেয়েমানুষ বলে যোগ্য আলেমও খুঁজে পাইনা।
আমার কি ইমান আছে?
যতদিন উত্তর না পাই ততদিন আমি কী বিশ্বাস করলে আমার ঈমান ঠিক থাকবে?

৩. অনেকে বলে আল্লাহ সব পারলে সন্তান নিতে পারেননা?

আমি আগে এরকম ভাবতাম যে আল্লাহর সন্তান নেয়ার ক্ষমতা থাকলেও তার শানের সাথে সন্তান, জন্ম-মৃত্যু এসব যায়না৷ এজন্য তিনি এগুলো করতে পারেননা। পারেননা মানে এটা না যে তাঁর ক্ষমতা নেই। বরং পারেননা কারণ এটা তার গুণের সাথে কন্ট্রাডিক্ট করে। যেমন আল্লাহ মারা যেতে পারেননা, বা তাঁর থেকে শক্তিশালী কিছু সৃষ্টি করতে পারেননা যেহেতু আল্লাহকে সবসময় থাকতে হবে এবং আল্লাহর শক্তি অসীম(এর বেশি কিছু সম্ভবনা)।
যেমন আমি যদি বলি আমি সত্যবাদী, তাহলে আমি মিথ্যা বলতে পারবনা। এর মানে ক্ষমতার ঘাটতি না, বরং সত্যবাদী গুণটা নষ্ট হয়ে যাবে তাই।
এক্ষেত্রে এগুলো কি ঠিক আকীদা?

1 Answer

0 votes
by (804,930 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ কে নিয়ে চিন্তা করা বিদ'আত। বরং মাখলুকাত নিয়ে চিন্তা করতে হবে।আল্লাহ আল্লাহর মতই আছেন।এমনটা আকিদা রাখতে হবে।
حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ دَخَلَ عَلَى عَائِشَةَ، فَذَكَرَ لَهَا شَيْئًا مِنَ الْقَدَرِ، فَقَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ تَكَلَّمَ فِي شَيْءٍ مِنَ الْقَدَرِ سُئِلَ عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ لَمْ يَتَكَلَّمْ فِيهِ لَمْ يُسْأَلْ عَنْهُ»
হযরত ইয়াহইয়া বনি আব্দুল্লাহ বিন আবী মুলাইকা তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি একদা হযরত আয়শা রাঃ এর নিকট গেলেন। তখন তিনি তাকদীর বিষয়ে তাকে কিছু জিজ্ঞাসা করেন, তখন হযরত আয়শা রাঃ বলেন, আমি রাসুল সাঃ কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি তাকদীর বিষয়ে কথা বলে, কিয়ামতের ময়দানে এ কারণে সে জিজ্ঞাসিত হবে। আর যে এ বিষয়ে আলোচনা না করবে, তাকে জিজ্ঞাসা করা হবে না। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৮৪} এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/58

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এই বিষয়ের চিন্তা থেকে নিজেকে হেফাজতে রাখার চেষ্টা করুন। নিজের আমলের প্রতি মনযোগী হওয়ার চেষ্টা করুন।আল্লাহ আপনাকে তাওফিক দান করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (35 points)
কিন্তু হুজুর আল্লাহর পরিচয় না জানলে তাঁর ইবাদত কীভাবে করব? তাঁর গুণবাচক নাম, বৈশিষ্ট্য তো জানা দরকার। এই নামগুলো জানতে গেলে প্রশ্নগুলো মাথায় আসে।এগুলোর পরিষ্কার ধারণা না থাকলে দুনিয়া কীভাবে কাজ করে সেটা কীভাবে জানা যাবে?
by (804,930 points)
আল্লাহ আল্লাহর মতই আরশে আছেন। তার কোনো তুলনা হয় না। মাখলুকাতের যে সমস্ত গুণাবলি রয়েছে, সেই সমস্ত গুণাবলি থেকে আল্লাহ পবিত্র।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 378 views
...