আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
63 views
in সালাত(Prayer) by (3 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারকাতুহ।
ইশার পর বিতর সালাত পড়তে ভুলে যাওয়ায় ফজরের আগে পড়া হয় মাঝে মাঝে। কিন্তু কিছু সময় এমন হয় যে সময় সল্পতার কারনে বিতর সালাত পড়তে পড়তে ফজরের ওয়াক্ত হয়ে যায়। দেখা যায় ফজরের ১/২/৩/৪ মিনিট পার হয়ে যায়। এমন ক্ষেত্রে আমার বিতর সালাত কি আদায় হয়েছে নাকি আবার কাযা আদায় করতে হবে?

জাযাকাল্লাহ খইর।

1 Answer

0 votes
by (90,930 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://ifatwa.info/50664/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,

ইমাম সারখাসী রাহ. ফজর আর আসরের এই বৈপরীত্য সম্পর্কে বলেন,

والفرق بينهما عندنا أن بالغروب يدخل وقت الفرض فلا يكون منافيا للفرض وبالطلوع لا يدخل وقت الفرض فكان مفسدا للفرض كخروج وقت الجمعة في خلالها مفسد للجمعة؛ لأنه لا يدخل وقت مثلها، ،

বঙ্গানুবাদঃ-ফজর আর আছরের মধ্যে পার্থক্য হল, যে সূর্যাস্তের মাধ্যমে ভিন্ন এক ফরয নামাযের ওয়াক্ত প্রবেশ করছে, সুতরাং তা কোনো ফরয নামাযের খেলাফ বা বিরোধী হবে না। আর সূর্যোদয়ের মাধ্যমে ভিন্ন কোনো নামাযের ওয়াক্ত প্রবেশ করছে না। বিধায় সূর্যোদয়ের পর কোনো ফরয শুদ্ধ হবে না। বরং ফাসিদ হয়ে যাবে। যেমন জুমআর নামাযের সময় ওয়াক্ত চলে গেলে নামায ফাসিদ হয়ে যাবে। কেননা তখন কোনো ভিন্ন নামাযের ওয়াক্ত প্রবেশ করছে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন - https://www.ifatwa.info/471  

,

যেহেতু বিতিরের ওয়াক্তের পরপরই একটি নামাযের ওয়াক্ত শুরু হয়ে যায়, তাই মাগরিবের ওয়াক্তের সুচনায় আছরের নামাযের মত এই বিতিরের নামায গণ্য হবে। সুতরাং বিতিরের নামাযে ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেলে নামায বাতিল হবে না বরং বিশুদ্ধই থাকবে।

,

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

,

প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত বিতরের নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আশা করা যায় যে, উক্ত বিতরের নামাজ আদায় হিসাবেই হবে, কাজা হিসাবে নয়।  


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 429 views
0 votes
1 answer 354 views
...