আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
77 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (24 points)
১। আসসালামু আলাইকুম শায়েখ।

আমি যে অফিসে চাকরি করি তার ছুটি ৪ টার সময় হয়। শীতকালে আসরের নামাজ পড়ে বের হতে পারলেও অন্য সময় হানাফি মাযহাব অনুসারে আসরের ওয়াক্ত হয় না। যেহেতু সবাই অফিসের বাসে যাতায়াত করে এবং আসরের ওয়াক্ত বাসে থাকাকালীন হয় সেক্ষেত্রে বেশিরভাগ মানুষের নামাজ বাসে পড়তে হয় যার মাসয়ালা অনেকের ই জানা নাই এবং বাকি যারা বাসে পড়ে না তাদের নামাজ ই পড়া হচ্ছে না। যেহেতু বাস দাড় করিয়ে নামাজের সুযোগ নেই। সেই ক্ষেত্রে যাতে নামাজটা কাজা না হয় বাকি মাযহাব অনুসারে আসরের নামাজ পড়লে হবে কিনা, সেই ক্ষেত্রে যুহরের ওয়াক্ত কোন মাযহাব অনুসারে শেষ হয়েছে বলে ধরা হবে।


২। আমি শিশুদের জন্য ইসলামিক শিক্ষণীয় ভিডিও বানাতে চাচ্ছি। যখন বাচ্চাদের প্রাণী কে চেনানোর ভিডিও বানানো যাবে তখন প্রাণীকে কিভাবে চিত্রায়িত করা যায়। যেমন বাঘ বা মানুষ কে বুঝাতে গেলে চোখ ছাড়া কি অন্য অন্য অংশ চিত্রায়িত করা যায়? মুখ নাক বা শরীরের অন্য অবয়ব। এবং ভিডিওতে যদি ব্যাকগ্রাউন্ড এ পশু পাখির ডাক বা প্রাকৃতিক শব্দ যেমন পাখির ডাক বা ঝর্ণার শব্দ দেয়া যাবে কিনা...?

1 Answer

0 votes
by (806,640 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আসরের সালাত দুই মিছিলের পর না এক মিছিলের পর এ নিয়ে উলামায়ে আহনাফদের মধ্যেও মতবিরোধ রয়েছে,এবং দুই অভিমতের উপর-ই ফাতাওয়া রয়েছে, তবে ইবনে আবেদিন শামী সহ অধিকাংশ উলামায়ে কেরাম মনে করেন দুই মিছিলের পর-ই সুন্নাহ সম্মত ও উত্তম । এ সম্পর্কে উম্মে সালামাহ রাঃ থেকে বর্ণিত আছে
عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّهَا قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشَدَّ تَعْجِيلًا لِلظُّهْرِ مِنْكُمْ، وَأَنْتُمْ أَشَدُّ تَعْجِيلًا لِلْعَصْرِ مِنْهُ»: وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ نَحْوَهُ،[حكم الألباني] :)صحيح (ترمذي)
উম্মে সালামাহ রাঃ বলেনঃনবী কারীম সাঃসর্বদাই জোহরের নামায তারাতারি পড়তেন(এবং আসর দেরীতে দুই মিছিলের পর পড়তেন) অথচ তোমরা আসরের নামায তারাতারি পড়ে নাও।
আসরের নামায দুই মিছলের(আসল ছায়া ব্যতীত প্রতিটা জিনিষের দিগুন ছায়া) পর উত্তম নিম্নোক্ত হাদীসের দিকে তাকালে সেটা অনায়াসে বুঝা যায়।(তিরমিজি-১৬১)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/705

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরনমতে জরুরতের ভিত্তিতে আপনি আসরের নামাযকে প্রথম মিছিলে পড়তে পারবেন। নামায আদায় হয়ে যাবে। তবে জরুরত না থাকলে অবশ্যই দ্বিতীয় মিছিলে পড়তে হবে। দ্বিতীয় মিছিরে পড়াই সুন্নত।

(২)
শিক্ষার স্বার্থে ফটো বা ছবি অঙ্কন জায়েয বলে কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলে থাকেন। তবে এক্ষেত্রে শরীর ও মাতার মধ্যে স্পষ্টভাবে কর্তন রেখা অঙ্কন করে দেয়াই সবচেয়ে বেশী নিরাপদ।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/320

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
শিশুদের জন্য ইসলামিক শিক্ষণীয় ভিডিও বানানোর রুখসত থাকবে। বাচ্চাদেরকে প্রাণী চেনানোর ভিডিও বানানো যাবে। তবে প্রত্যেকটা প্রাণীর মাতা এবং দেহের মধ্যে কর্তন রেখা এটে দেওয়াই উচিত ও উত্তম।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 370 views
...