আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
84 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ উস্তায।

১। অমুসলিমদের দোকান থেকে কেনাকাটা আর মুসলিমদের দোকান থেকে কেনাকাটার মধ্যে কোনটা বেশি উত্তম।

২। এক হিন্দু দোকান থেকে একবার কেনাকাটার সময় সাশ্রয়ী মূল্যে পাওয়ার কারনে আবারো সেই দোকান থেকে কেনাকাটা করতে চাচ্ছে৷ কিন্তু হিন্দুদের দোকান হওয়ায় আমার মন চায়না ওই দোকান থেকে কেনাকাটা করতে। এটা চিন্তায় আসে যে মুসলিম দোকান থেকে কিনলে তাদের যতটুকু আয় হবে তা দিয়ে উনারা খুশি হবেন, ইদে উনাদের পরিবারের জন্য খরচ করতে পারবেন। হিন্দুদের দোকান থেকে না কিনতে চাওয়ার জন্য এটা কি আমার গুনাহ হবে?

(দোকানের নাম হিন্দুদের মতো আর দোকানে এক কোনে দেব-দেবীর ছবি ছিলো তাই বললাম হিন্দুদের দোকান)

৩। খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে খাওয়ার মাঝে যখনই মনে পড়বে তখন 'বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়াল আখিরহ' বলতে হয়।
কিন্তু খাওয়া শেষে মনে পড়লে করনীয় কি?

৪৷ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যেমন 'বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়াল আখিরহ বলতে হয়',, কিন্তু অন্যান্য কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে করনীয় কি? যেমন কোনো একটা কাজ শুরু করে দিলাম কিন্তু বিসমিল্লাহ বললাম না তারপর শুরুর পর মনে হলে আবার সেই কাজটি পুনরায় বিসমিল্লাহ বলে পুনরায় শুরু করতে হবে? নাকি বিসমিল্লাহ না বলা অবস্থাতেই চালিয়ে যেতে হবে?

৫। ঘরে প্রবেশের পূর্বে ঘরে প্রবেশের দুআ পড়তে ভুলে গেলে কি বের হয়ে এরপর দুআ পড়ে তারপর ঘরে ঢুকতে হবে?

আফওয়ান উস্তায এতোগুলো প্রশ্ন একসাথে করার জন্য।

জাযাকুমুল্লাহু খইরন ফিদ্দুনইয়া ওয়াল আখিরহ উস্তায।

1 Answer

0 votes
by (814,620 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) মুসলিম অমুসলিম যে কারো দোকান থেকে কেনাকাটা করা যাবে। হ্যা মুসলমান কারো দোকান থেকে কেনাকাটা করাটাই বেশি উত্তম।

(২) হিন্দুদের দোকান থেকে না কিনতে চাওয়ার জন্য আপনার কোনো গোনাহ হবে না।

(৩) খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে খাওয়ার মাঝে যখনই মনে পড়বে তখন 'বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়াল আখিরহ' বলা সুন্নত। এবং খাবার গ্রহণ শেষে যদি বিসমিল্লাহর কথা মনে হয়, তখনো উক্ত দু'আ পড়া সুন্নত।
بِسْمِ اللّٰهِ اَوَّلَهٗ وَاٰخِرَهٗ (سنن أبي داود، 3/407، بيروت)

(৪) খাবার গ্রহণ ব্যতিত অন্যান্য কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তখন ঐ দু'আটি পড়ার কোনো নির্দেশ আসেনি, তবে পড়ে নিলে মন্দ হবে না।

(৫) ঘরে প্রবেশের পূর্বে ঘরে প্রবেশের দুআ পড়তে ভুলে গেলে বাহিরে এসে দু'আ পড়তে হবে না বরং ভিতরে বসেই দু'আ পড়ে নিলে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 431 views
...