দয়া করে দ্রুত পরামর্শ দিন। আমার ডিভোর্স হয়েছে ৫ বছরের বেশি। আমি নিজেই ডিভোর্স লেটার পাঠাই। উকিল কনফার্ম করে মুসলিম আইন ও দেশীয় আইনে ডিভোর্স হয়েছে, ৩ মাস পর সাইন না করলেও ডিভোর্স কনফার্ম এমন বলেছিলেন। আমি কোনো মোহরানা বা কিচ্ছু নিইনি, দাবীও করিনি, উলটো তার দেওয়া শাড়ি গয়না ফেরত পাঠিয়েছিলাম। এরপর কয়েকবছর আমাদের কোনো যোগাযোগ ছিল না। প্রথম হাজব্যান্ডও যোগাযোগের চেষ্টা করেনি। আমি আমার মতো বিয়ে করে নিই প্রায় এক বছর পর। বর্তমানে হাজব্যান্ড আর এক সন্তান নিয়ে আছি।।।।।
সমস্যা হলো, এত বছর পর হুট করে আগের ভদ্রলোক আমাদের জীবনে নানা উপায়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। বলছেন, তিনি এরপর বিয়ে করেননি, বেশ কিছু কারণ দেখাচ্ছেন যেকারণে এত বছর যোগাযোগ করেনি। এমনকি হুট করে বাসার ভেতর চলে এসেছিলো একদিন। যেহেতু আমার শ্বশুরবাড়ি, দাদুবাড়ি এবং সেই ভদ্রলোকের গ্রামের বাড়ি একই এলাকায়, তাই খোজ পাওয়া সহজ। তিনি এতবছর পর বলছেন, মন থেকে তালাক দেননি আমাকে, মুখেও বলেনি, সাইনও করেনি নিজের হাতে, কাজেই যত বছরই পার হোক, তিনি আমার স্বামী, বর্তমান স্বামীর সাথে আমার অবৈধ সম্পর্ক!!তার কাছে না গেলে মা-মলা ও সম্মানহা*নির ভয় দেখাচ্ছে। মাঝেমধ্যেই বাসার নিচে এসে সিনক্রিয়েট করছে, কার্স করছে। সেসময় ৯৯৯ এ ফোন দিলে উনারা কেবল মৌখিক কিছু সাজেশন দেয়। বর্তমানে যিনি আমার স্বামী, এই ঘটনায় তিনি ভেঙে পড়েছেন, কখনও মা,,রমুখী হয়ে এক্স হাজব্যান্ডের মাথা ফা*টাতে যাচ্ছেন, বা"জেভাবে আঘাত করছেন যেকারণে আরও ডেস্পারেট হয়ে গেছে সেই লোক। এলাকায় খারাপ ইমেজ হবে এসব বুঝিয়েও মানাতে পারছিনা, ইতোমধ্যেই বাজে হয়ে যাচ্ছে পরিস্থিতি। আবার বর্তমান হাজব্যান্ড পাগলামি করে ওয়ালে মা,,থা ঠু,,কে খারাপ অবস্থা হয়ে যাচ্ছেন। আমার নিজের রিসেন্টলি সি সেকশন হয়েছে এইসব ভায়ো*লেন্সে প্যানিক হচ্ছি বারবার। এমনিতে তিনি যথেষ্ট ভালো ও শান্ত স্বভাবের ছিলেন সবসময়, অনেক সুখী ছিলাম আমরা কিন্তু পূর্বের হাজব্যান্ড তার সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে অতিষ্ট করে তুলেছে এক প্রকার। আমার এখন টেনশন হচ্ছে, তিনি আমাকে তালাক দেয়নি, আমার বর্তমান সম্পর্ক অবৈধ! এর কী হবে তাহলে? আর তিনি এটা এতদিন পরেই বা কেন বললেন!! সেই ভদ্রলোকের সাথে আমি নিজে কথা বলে বুঝিয়ে তালাক নিয়ে নেওয়ার ব্যাপারে বললেও বর্তমান হাজব্যান্ড ক্ষেপে যাচ্ছেন। আমি ভাবছি, উনি মুখ দিয়ে তালাক বললে হয়তো জিনিসটা সলভ হবে! কিন্তু হাজব্যান্ড এগুলো বললেই তেড়ে মা,,রতে আসছে আর বলছে, আমাদের বিয়ে অলরেডি সঠিক, বৈধ। এক্স ইচ্ছে করে ঝামেলার জন্য উল্টাপাল্টা বলছে। আমি যেন কোনোভাবে কথা বলার চেষ্টাও না করি, এগুলা না ভাবি। আর যদি যাওয়ার কথা ভাবি, ওর কাছে একটাই পথ, আমাকে খু#ন করা। এমনকি বাইরেও যাচ্ছেনা, অফিস থেকে ছুটি নিয়েছে, এক্স হুট করে বাসায় চলে আসে, সেজন্য। আমি উনাকে অফিসে যেতে বললেও ভায়ো*লেন্ট হচ্ছেন। কিন্তু এভাবে জব কতদিন থাকে? আর এ সম্পর্কটা যদি অবৈধ হয়, তাহলে কীভাবে সমাধান করব? দুয়েকজন হুজুরের সাথে শেয়ার করায় বলেছে, পূর্বের স্বামীর কথা ঠিকই বলছে, তালাক হয়নি। কিন্তু বর্তমানে আমার হাজব্যান্ড এগুলো শুনতে নারাজ আর এ বিষয়টা নিয়ে কোনোভাবেই পূর্বের ভদ্রলোকের সাথে আলোচনা করতে দেবেনা। এক্স বাসায় এসে কনফিডেন্টলি বলে গেছেন, তালাক হয়নি আমাদের, মা,,মলা করলেও বর্তমান হাজব্যান্ডের জব, ক্যারিয়ার সবকিছু হারাবে। সে প্রভাবশালী ও পয়সাওয়ালা মানুষ। এদিকে বর্তমান হাজব্যান্ডের ক্যারিয়ার কেবল শুরুর দিকে। এসব নিয়ে আরও দুশ্চিন্তায় আছি। বিভিন্ন ফতওয়া গ্রুপে পেয়েছে, পূর্বের স্বামী সত্যি বললে, তালাক হয়নি। তাহলে এর সমাধান কি? উনার সাথে আমি যোগাযোগ ব্যতীত সেইফ অপশন আছে? ডিভোর্সের আইনি কনফার্মেশন পাওয়ার এক বছর পর মেয়েরা আরেকটা বিয়ে করলেও কী অবৈধ হতে পারে? আমার স্বামী সেই লোককে আঘাত করার ইস্যু নিয়ে কোন আইনী ঝামেলা করতে পারবে? হাজব্যান্ডের জব এদিকে আর নিজেদের ফ্ল্যাট হওয়ায় বাসা ছাড়ার চিন্তা করতে পারছিনা আপাতত।