মি‘রাজের ঘটনা ছিল এক রাতের মধ্যে কয়েকটি পর্যায়ে সংঘটিত। এজন্য বর্ণনায় ভিন্নতা এসেছে।
উম্মে হানির ঘর থেকে,এ সংক্রান্ত হাদীসঃ-
عَنْ أُمِّ هَانِئٍ قَالَتْ:
لَمَّا كَانَ لَيْلَةُ أُسْرِيَ بِرَسُولِ اللَّهِ ﷺ كَانَ فِي بَيْتِي
উম্মে হানি (রা.) বলেন, “যে রাতে রাসূলুল্লাহ ﷺ-কে মি‘রাজে নেওয়া হয়, সে রাতে তিনি আমার ঘরেই ছিলেন।
(মুসনাদ আহমাদ: 26905 তাবারানি (কাবীর)
হাদীসের হুকুমঃ সনদ দুর্বল (ضعيف)
কারণ: এতে ইনকিতা‘ (সনদের সংযোগ বিচ্ছিন্ন) রয়েছে।
★কা‘বা ঘরের হাতীমে শুয়ে ছিলেন — এ সংক্রান্ত হাদীসঃ-
بَيْنَمَا أَنَا فِي الْحَطِيمِ، وَرُبَّمَا قَالَ فِي الْحِجْرِ، مُضْطَجِعًا
রাসূলুল্লাহ ﷺ বলেন—
“আমি হাতীমে শুয়ে ছিলাম…”
(সহীহ বুখারী: 349 সহীহ মুসলিম: 163)
হাদীসের হুকুম: সহীহ (صحيح)
★ঘরের ছাদ খুলে নেওয়া হয়েছিল,এ সংক্রান্ত হাদীসঃ-
فُرِجَ سَقْفُ بَيْتِي وَأَنَا بِمَكَّةَ، فَنَزَلَ جِبْرِيلُ
“আমি মক্কায় ছিলাম। তখন আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো, জিবরাইল নেমে এলেন…”
(সহীহ বুখারী: 3887, সহীহ মুসলিম: 162)
হাদীসের হুকুমঃ- সহীহ (صحيح)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
মুহাদ্দিসগণ বলেন: পুরো ঘটনাটি ছিল এমন,
প্রথমে রাসূল ﷺ ছিলেন উম্মে হানির ঘরে
(এ অংশ দুর্বল বর্ণনায় এসেছে)
এরপর তাঁকে হারাম শরীফে আনা হয়। তিনি হাতীমে শুয়ে ছিলেন।
(এটা সহীহ হাদীসে প্রমাণিত)
সেখানেই বা আশপাশের ঘর থেকেই ছাদ খুলে জিবরাইল (আ.) অবতরণ করেন। তারপর বুক বিদীর্ণ করা হয় যমযম দিয়ে ধৌত করা হয়।
★কোন নবীর সাথে কোন আসমানে দেখা এটা নিয়ে যে হাদিসে ভিন্নতা দেখা যায়, এক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরামগন বলেছেন যে হাদীসের ভিন্নতা মানে বিরোধ নয়।