আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
67 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (2 points)
আসসালামু আলাইকুম
হুজুর হাদিস নিয়ে একটি প্রশ্ন ছিলো।

মেরাজের হাদিসে কোনো এক হাদিসে বলা উম্মে হানির ঘর থেকে মেরাজ, কোনো হাদিসে বলা কাবা ঘরের হাতিমে রাসূল (সা) শুয়ে ছিলেন, কোনো হাদিসে বলা ঘরের ছাদ খুলে তুলে নেওয়া হয়েছে রাসূল (সা)
আবার সব হাদিস ই সহীহ।
আবার কোন নবীর সাথে কোন আসমানে দেখা এটা নিয়েও হাদিসে ভিন্নতা আছে।
আবার সবগুলো হাদিস ই সহীহ।

দুই হাদিসে দুই রকম বর্ণনা আবার দুইটাই সহীহ হাদিস, এমনটা হওয়ার কারণ কি?

1 Answer

0 votes
by (766,140 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

মি‘রাজের ঘটনা ছিল এক রাতের মধ্যে কয়েকটি পর্যায়ে সংঘটিত। এজন্য বর্ণনায় ভিন্নতা এসেছে।

উম্মে হানির ঘর থেকে,এ সংক্রান্ত হাদীসঃ-

عَنْ أُمِّ هَانِئٍ قَالَتْ:
لَمَّا كَانَ لَيْلَةُ أُسْرِيَ بِرَسُولِ اللَّهِ ﷺ كَانَ فِي بَيْتِي

উম্মে হানি (রা.) বলেন, “যে রাতে রাসূলুল্লাহ ﷺ-কে মি‘রাজে নেওয়া হয়, সে রাতে তিনি আমার ঘরেই ছিলেন।

(মুসনাদ আহমাদ: 26905 তাবারানি (কাবীর)

হাদীসের হুকুমঃ সনদ দুর্বল (ضعيف)
কারণ: এতে ইনকিতা‘ (সনদের সংযোগ বিচ্ছিন্ন) রয়েছে।

★কা‘বা ঘরের হাতীমে শুয়ে ছিলেন — এ সংক্রান্ত হাদীসঃ-

بَيْنَمَا أَنَا فِي الْحَطِيمِ، وَرُبَّمَا قَالَ فِي الْحِجْرِ، مُضْطَجِعًا

রাসূলুল্লাহ ﷺ বলেন—
“আমি হাতীমে শুয়ে ছিলাম…”
(সহীহ বুখারী: 349 সহীহ মুসলিম: 163)

হাদীসের হুকুম: সহীহ (صحيح) 

★ঘরের ছাদ খুলে নেওয়া হয়েছিল,এ সংক্রান্ত হাদীসঃ-

فُرِجَ سَقْفُ بَيْتِي وَأَنَا بِمَكَّةَ، فَنَزَلَ جِبْرِيلُ

“আমি মক্কায় ছিলাম। তখন আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো, জিবরাইল নেমে এলেন…”

(সহীহ বুখারী: 3887, সহীহ মুসলিম: 162)

হাদীসের হুকুমঃ- সহীহ (صحيح)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
মুহাদ্দিসগণ বলেন: পুরো ঘটনাটি ছিল এমন,
প্রথমে রাসূল ﷺ ছিলেন উম্মে হানির ঘরে
(এ অংশ দুর্বল বর্ণনায় এসেছে)
এরপর তাঁকে হারাম শরীফে আনা হয়। তিনি হাতীমে শুয়ে ছিলেন।
(এটা সহীহ হাদীসে প্রমাণিত)
সেখানেই বা আশপাশের ঘর থেকেই ছাদ খুলে জিবরাইল (আ.) অবতরণ করেন। তারপর বুক বিদীর্ণ করা হয় যমযম দিয়ে ধৌত করা হয়।

★কোন নবীর সাথে কোন আসমানে দেখা এটা নিয়ে যে  হাদিসে ভিন্নতা দেখা যায়, এক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরামগন বলেছেন যে হাদীসের ভিন্নতা মানে বিরোধ নয়।
বরং এটি বর্ণনার ভিন্নতা,কোনো ছাহাবির সংক্ষেপে বর্ণনা, শ্রোতার পার্থক্য,কোনো ক্ষেত্রে রাবীর প্রশ্নভিত্তিক জবাব দেয়া ইত্যাদি কারনে এমনটি হয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...