আসসালামু আলাইকুম।
আমার দুইজন জেঠাতো বোন আছে। একজন বড় আর আরেকজন ছোট। বড় জনের জন্য অনেকদিন ধরেই ছেলে দেখছে। কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না। ওনার জ্বীন-যাদুর সমস্যা আছে। তাই রুকাইয়াও শুরু করেছেন। আমিও সবসময় ওনার বিয়ের জন্য দোয়া করি। কারণ উনি অনেক কষ্টে আছেন।
৩ দিন আগে আমি স্বপ্নে দেখি যে, আমার জেঠাতো বোন ছোটটার অনেক ভালো ঘরে,দ্বীনদার পরিবারে বিয়ে হয়েছে। সবাই অনেক খুশি। কিন্তু আমি বড় আপুর কথা ভেবে অনেক কান্না করছিলাম কারণ উনি বিয়ের উপযুক্ত অথচ ওনার বিয়ে হচ্ছে না কিন্তু ছোট জনেরও বিয়ে হয়ে গেছে।
শাইখ, এই স্বপনের ব্যাখ্যা কি? (উল্লেখ্য যে, আমি নিজেও অবিবাহিত এবং জ্বীন জাদুর সমস্যা আছে,, অনেকদিন ধরেই বিয়ের চেস্টায় আছি এখনো হচ্ছে না,, রুকাইয়ার চিকিৎসা নিচ্ছি)