আমি দীর্ঘদিন ধরে (সম্ভবত বছর ধরে) একই ধরনের কিছু স্বপ্ন বারবার দেখছি।
১। আমি অনেকবার স্বপ্নে দেখি যে আমি ব্রিজ দিয়ে হেঁটে বা দৌড়ে পার হচ্ছি। ব্রিজে গাড়ি থাকে, কিন্তু সেগুলো আমার জন্য নয় বা আমি সেগুলোতে উঠি না। তাই আমাকে নিজে হেঁটে বা দৌড়ে ব্রিজ পার হতে হয়।
২। আরেকটি স্বপ্নে প্রায়ই দেখি যে আমি নিজেকে কোনো একটি puzzle বা গোলকধাঁধার মতো জায়গার মধ্যে পাই। কখনো এমন কোনো জায়গায় ঢুকে যাই, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাই না। তখন আমি খুব অস্থির হয়ে পড়ি এবং বের হওয়ার পথ খুঁজতে থাকি।
এই স্বপ্নগুলোর অর্থ বা কোনো ব্যাখ্যা থাকলে জানালে উপকৃত হবো।