আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
65 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আমার গ্যাসের চুলা আমি বিক্রি করতে চাচ্ছি তার জন্য অনলাইনে কেনাবেচার গ্রুপগুলোতে বিজ্ঞাপন দিতে চাচ্ছি।কিন্তু আমি ৩০ তারিখের আগে চুলা ক্রেতার কাছে হস্তান্তর  করতে পারব না কারন ৩০ তারিখ পর্যন্ত তা আমি ব্যবহার করব।এখন আমি যদি চুলা বিক্রি  করার সময় ক্রেতাকে বলি যে ৩০ তারিখে আমি চুলা আপনাকে দিতে পারব এবং ৩০ তারিখের কয়েকদিন আগেই যদি এই শর্তে ক্রেতা পণ্য কিনতে রাজি হয় তাহলে কি এ ধরনের কেনাবেচা বৈধ হবে?

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

বাইয়ে ফাসেদ বলতে এমন ক্রয়–বিক্রয়কে বোঝায়,যে বিক্রয় চুক্তিতে মূল আকদ সহীহ হলেও কোনো শর্ত, পদ্ধতি বা উপাদানে শরীয়তবিরোধী ত্রুটি থাকে।

অর্থাৎ বিক্রয়ের মূল উপাদান (ক্রেতা–বিক্রেতা, পণ্য, মূল্য) বিদ্যমান,কিন্তু কোনো নিষিদ্ধ শর্ত বা অনিশ্চয়তা (غرر) যুক্ত হয়েছে।

হাদীস শরীফে এসেছেঃ- 
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“নবী ﷺ এমন সব বিক্রয় নিষিদ্ধ করেছেন যাতে অনিশ্চয়তা রয়েছে।”
(সহীহ মুসলিম)

হাদীস শরীফে এসেছেঃ- 
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ رضي الله عنه قال:
نَهَى رَسُولُ اللَّهِ ﷺ عَنْ بَيْعٍ وَشَرْطٍ.

হযরত আমর ইবনু শু‘আইব (রহ.) তাঁর পিতা থেকে, তিনি তাঁর দাদা (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ ﷺ শর্তযুক্ত বিক্রয় থেকে নিষেধ করেছেন।
(সুনান আবু দাউদ, হাদীস: 3504, জামে, তিরমিযী, হাদীস: 1234, মুসনাদ আহমাদ)

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنه قال:
نَهَى رَسُولُ اللَّهِ ﷺ عَنِ الْبَيْعِ وَالشَّرْطِ.

হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা.) বলেন,
রাসূলুল্লাহ ﷺ বিক্রয়ের সাথে শর্ত আরোপ করা থেকে নিষেধ করেছেন।
(জামে তিরমিযী, আল-মু‘জামুল কাবীর (ত্ববরানী)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নের বিবরন মতে উক্ত ক্রয় বিক্রয় চুক্তিকে বাইয়ে ফাসেদ বলে। এটি সহীহ নয়।

আপনি যখন চুলা ক্রেতার কাছে হস্তান্তর করতে পারবেন, তখনই মূলত ক্রেতার সাথে ক্রয় বিক্রয় চুক্তি করতে পারবেন তার আগে নয়।

আগে থেকে কথা চলতে পারে,তবে তবে যখন ক্রয় বিক্রয় ফাইনাল চুক্তি হবে,তখন অবশ্যই সেই চুলা হস্তান্তর এর উপযুক্ত হতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...