আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
52 views
in সালাত(Prayer) by (5 points)
আস সালামু আলাইকুম। পরিচিত এক বোনের পক্ষ থেকে প্রশ্নটি করা হয়েছে।
[বোনটি চুয়েটের হলে (চট্টগ্রামের রাউজান) থাকে, অবিবাহিত, বাবার স্থায়ী বাড়ি কক্সবাজার। বাবা মা ববর্তমানে ঢাকায় বাসা ভাড়া থাকে। তবে মাঝে মাঝে ১৫ দিনের কম সময়ের জন্য কক্সবাজার যায়।কক্সবাজার যখন থাকে তখন সেখানে বাবা মা না থাকার কারণে নানার বাড়িতে থাকে। নানার বাড়িতে কোন মালামাল নাই আর বাবার বাড়ি থেকে নানার বাড়ি ৫ মিনিট দূরত্ব। কক্সবাজার নানুর বাড়িতে কসর করতে হবে ১৫ দিনের কম থাকলে? ঢাকায় বাবার বাসায় তার নিজেরও মালামাল আছে ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে বাবা মার সাথে ঢাকায় থাকত। হল থেকে ঢাকাতে গিয়ে ১৫ দিনের কম থাকলে কি কসর করতে হবে?

1 Answer

0 votes
by (805,650 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ويبطل الوطن الأصلي بالوطن الأصلي إذا انتقل عن الأول بأهله وأما إذا لم ينتقل بأهله ولكنه استحدث أهلا ببلدة أخرى فلا يبطل وطنه الأول ويتم فيهما............
......ولو انتقل بأهله ومتاعه إلى بلد وبقي له دور وعقار في الأول قيل: بقي الأول وطنا له وإليه أشار محمد - رحمه الله تعالى - في الكتاب،
ওয়াতানে আসলী, ভিন্ন ওয়াতানে আসলী দ্বারা বাতিল হয়ে যায়।(তথা পরবর্তীতে কোনো স্থানকে ওয়াতানে আসলী বানালে পূর্ববর্তী ওয়াতানে আসলী বাতিল হয়ে যায়)তবে যদি কেউ পূর্ববর্তী বাসস্থান থেকে পরিবারবর্গ কে না সরায়,এবং ভিন্ন শহরে নতুন কোনো পরিবারবর্গকে স্থায়ীভাবে বসবাসের জন্য নির্ধারণ করে(অথবা দ্বিতীয় বাসস্থানে বর্তমান অবস্থানস্থল থাকলেও প্রথমটিকে বিক্রি করে দেয়া হয়নি,বরং মাঝেমধ্যে এখানে আসা হয়)তবে প্রথম বাসস্থান বাতিল হবে না।এ সময় উভয় বাসস্থান-ই ওয়াতানে আসলী হিসেবে গণ্য হবে।এবং উক্ত দুই স্থানেই পূর্ণ নামায পড়া হবে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া;১/১৪২) আরো রয়েছে- (ফাতাওয়ায়ে রহিমিয়্যাহ-৫/১৭৬) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/107


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনাদের স্থায়ী নিবাস কক্সবাজার। তাই আপনাদের ওয়াতানে আসলি কক্সবাজার। বর্তমানে ঢাকায় ভাড়া বাসায় থাকোন, ঢাকা আপনাদের ওয়াতানে ইকামত। কক্সবাজার এবং ঢাকা উভয় স্থানেই আপনারা পূর্ণ নামায পড়বেন। কক্সবাজার নানুর বাড়িতে থাকলেও আপনাকে পূর্ণ নামায পড়তে হবে। এবং ঢাকায় ১৫ দিনে কম সময় থাকলে সেখানেও পূর্ণ নামায পড়বেন।  যদি সেখানে স্থায়ীভাবে বসবাসের নিয়ত থাকে। কিন্তু যদি স্থায়ীভাবে বসবাসের নিয়ত না থাকে, তাহলে ১৫ দিনের বেশী থাকার নিয়তে গেলে মুকিম নতুবা মুসাফির।

(قولہ أو توطنہ) أی عزم علی القرار فیہ وعدم الارتحال وإن لم یتأہل، فلو کان لہ أبوان ببلد غیر مولدہ وہو بالغ ولم یتأہل بہ فلیس ذلک وطنا لہ إلا إذا عزم علی القرار فیہ وترک الوطن الذی کان لہ قبلہ شرح المنیة.(رد المحتار: 2/ 614،ط:زکریا دیوبند)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 349 views
...