আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
101 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
একজন মা অনেকগুলো বাচ্চা নিয়ে ফেলেছে, যার কারণে অসুস্থ হয়ে পড়েছে,জীবনের ঝুকি সৃষ্টি হয়েছে।
এখন উনি আর বাচ্চা নিতে চাচ্ছেন না, অপারেশনের মাধ্যমে স্থায়ীভাবে বাচ্চা না হওয়ার জরায়ু কেটে ফেলে অথবা জরায়ুর মুখ বন্ধ করে দিবেন এমতাবস্থায় এটা জায়েজ কিনা?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দ্বিতীয় প্রকার তথা 'অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ' শরীয়ত সম্মত প্রয়োজন ব্যতীত মাকরুহে তানযিহি।তবে শরীয়ত সম্মত নিম্নোক্ত প্রয়োজনে বৈধ রয়েছে।
(ক)মহিলা এত দুর্বল যে, গর্ভধারণের বর্তমানে যোগ্যতা নেই।
(খ)মহিলা নিজ বাসস্থান থেকে এত দূর সফরে যেখানে স্থায়ীভাবে বসবাসের আপতত কোনো মনোবাসনা নেই।আবার নিজ বাসস্থানে আসতেও কয়েক মাস লেগে যাবে বা কয়েক মাসের প্রয়োজন।
(গ)স্বামী-স্ত্রীর পারস্পারিক সম্পর্ক চূড়ান্ত নিম্ন পর্যায়ের,এমনকি উভয়ের অন্তরে বিচ্ছেদের চিন্তাভাবনা চলছে। 
(ঘ)পূর্বের বাচ্চার সু-সাস্থ্যর ক্ষতির আশঙ্কা থাকলে।
(ঙ)স্থান-কালের ফাসাদ অর্থাৎ দ্বীনী পরিবেশের চূড়ান্ত পর্যায়ের অবনতির ধরুন বাচ্চা বদ-আখলাক বা অসচ্চরিত্র এবং মাতাপিতার বে-ইজ্জতির কারণ হবে বলে আশঙ্কা করলে।

বিঃদ্রঃ
সম্পদ কমে যাবে বা বেশী সন্তান নিলে সমাজে লজ্জিত হতে হবে মনেকরে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ কখনো বৈধ হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/446

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিশেষ জরুরতে অস্থায়ীভাবে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের রুখসত রয়েছে। তবে স্থায়ীভাবে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের সুযোগ শরীয়তে নাই। হ্যা, যদি দু'জন মুসলিম ডাক্তার সন্তান নেয়া কারো জীবনের জন্য হুমকি বলে পরামর্শ প্রদাণ করে, এবং ভবিষ্যতে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে তখন স্থায়ীভাবে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করার সুযোগ থাকবে। 

প্রশ্নের বিবরণমতে যেহেতু মহিলাটির অনেকগুলো বাচ্চা রয়েছে, কাজেই বুঝা যাচ্ছে, মহিলাটি বার্ধক্যর প্রায় কাছাকাছি, তাই মহিলাটির জন্য দু'জন মুসলিম ডাক্তারের পরামর্শ মুতাবেক স্থায়ীভাবে জন্মনিয়ন্ত্রণ গ্রহণের রুখসত থাকবে। তবে সর্বাবস্থায় সমায়িক পদ্ধতিটি গ্রহণ করাই উত্তম হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...