আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
66 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আসসালামু আলাইকুম।
আমার সাথে একটা ছেলের পরিচয় হয় ১ বছর আগে। আমরা সেম ক্যাম্পাসে পড়াশোনা করি। সে আমাকে শুরুতেই বিয়ের প্রস্তাব দেয় আমি বাসায় সেটা জানাই। কিন্তু ছেলেটা তার বাসায় বলেনা, তার বাসায় নাকি একটু সমস্যা সেটা সমাধান হলেই বলবে এটা বলে। রিসেন্টলি তার বেশকিছু বাজে অতীত আমার সামনে প্রকাশ পায়। এটা আমাকে মারাত্মকভাবে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। আমি কোনোভাবেই মেনে নিতে পারছিনা। আজীবন নিজেকে হেফাজত করে চলেছি আলহামদুলিল্লাহ। এখন এমন একজনকে বিয়ের প্রতি মন সায় দিচ্ছেনা আমার।
ছেলেটা কে দ্বীনদার লাগতো, তার কাছে আমার দ্বীন, পর্দা সুরক্ষিত থাকতো এটা ভেবেছিলাম। এখন আমার বাবা মা তার মাকে জানিয়েছে যে সেখানে আমার মতামত নেই। ছেলেটা তাও ছাড়ছে না। স্বাভাবিকভাবেই এতদিন এর মধ্যে আমার কিছুটা নমনীয়তা চলে এসেছে তার প্রতি। যদিও বেশি কথা বলতাম না। কিন্তু তার নারীঘটিত এই বাজে অতীত আমাকে মানসিকভাবে ভেঙে ফেলেছে। সে আগে খারাপ ছিল কিন্তু এখন ভালো। আরো একটা সমস্যা আমরা ব্যাচ মেট সেম ক্যাম্পাসে হওয়ায় ওকে মেয়েরা ভালো চোখে দেখেনা তাই বিয়ে করলে আমি মাথা উচু করে চলতে পারব না , আমার দাওয়াতি কাজেও অনেক বিঘ্ন ঘটবে। ছেলেটা বলছে অতীত দেখে আমি পিছে ফিরলে আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে। আমাকে বদদোয়া দিবে সে। এখন আমার করণীয় কি? কীভাবে তাকে পুরোপুরি ভুলে থাকতে পারব??

1 Answer

0 votes
by (807,390 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ওয়াবিসা ইবনে মা'বাদ রাযি থেকে বর্ণিত,
ﻭﻋﻦ ﻭﺍﺑﺼﺔَ ﺑﻦِ ﻣَﻌْﺒِﺪٍ  ﻗَﺎﻝَ : ﺃَﺗَﻴْﺖُ ﺭﺳﻮﻝَ ﺍﻟﻠَّﻪ ﷺ ﻓَﻘَﺎﻝَ : « ﺟِﺌْﺖَ ﺗﺴﺄَﻝُ ﻋﻦِ ﺍﻟﺒِﺮِّ؟ » ﻗُﻠْﺖُ : ﻧَﻌَﻢْ، ﻓَﻘَﺎﻝَ : « ﺍﺳْﺘَﻔْﺖِ ﻗَﻠْﺒَﻚَ، ﺍﻟﺒِﺮُّ : ﻣَﺎ ﺍﻃْﻤَﺄَﻧَّﺖْ ﺇِﻟَﻴْﻪِ ﺍﻟﻨَّﻔْﺲُ، ﻭﺍﻃْﻤَﺄَﻥَّ ﺇِﻟَﻴْﻪِ ﺍﻟﻘَﻠْﺐُ، ﻭﺍﻹِﺛﻢُ : ﻣَﺎ ﺣﺎﻙَ ﻓﻲ ﺍﻟﻨَّﻔْﺲِ، ﻭﺗَﺮَﺩَّﺩَ ﻓِﻲ ﺍﻟﺼَّﺪْﺭِ، ﻭﺇِﻥْ ﺃَﻓْﺘَﺎﻙَ ﺍﻟﻨَّﺎﺱُ ﻭَﺃَﻓْﺘَﻮﻙَ » ﺣﺪﻳﺚٌ ﺣﺴﻦٌ، ﺭﻭﺍﻩُ ﺃﺣﻤﺪُ ﻭﺍﻟﺪَّﺍﺭﻣِﻲُّ ﻓﻲ " ﻣُﺴْﻨَﺪَﻳْﻬِﻤﺎ ."
তিনি বলেন,আমি রাসূলুল্লাহ সাঃ এর নিকট গেলাম।রাসূলুল্লাহ সাঃ আমাকে বললেন,তুমি কি নেকীর কাজ সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য এসেছ?আমি বললাম জ্বী হ্যা, ইয়া রাসূলাল্লাহ! তখন তিনি আমাকে বললেন,তুমি তোমার অন্তরের নিকট ফাতওয়া জিজ্ঞাসা করো।নেকি হল সেটা যার উপর অন্তর প্রশান্তিবোধ করে,এবং যে জিনিষের উপর অন্তর শান্ত থাকে।আর গোনাহ হল সেটা,যা অন্তরে অশান্তি সৃষ্টি করে নাড়িয়ে দেয়,এবং অন্তরকে দ্বিধান্বিত করে ফেলে।যদিও উক্ত কাজ সম্পর্কে মুফতিগণ বৈধতার ফাতাওয়া প্রদাণ করুক না কেন। (মুসনাদে আহমদ-১৭৫৪৫)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অবৈধ ও হারাম সম্পর্কের কারণে আল্লাহ তা'আলার কাছে ক্ষমা চাইবেন এবং তাওবাহ করে নিবেন। উক্ত পাত্রের সাথে মন সায় না দিলে, এই চিন্তাকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন। এজন্য আপনি তার কাছে কোনো দায়বদ্ধ থাকবেন না। আল্লাহ আপনার জন্য উত্তম ও দ্বীনদার জীবনসঙ্গী বাচাই করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...