আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
92 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (51 points)
edited by
১.আমি যদি আমার বান্ধবীকে বলি আমার মামি ভালো মানুষ না।সব সময় বাপের বাড়ির মানুষ নিয়ে ব্যস্ত থাকে আমার নানির হক আদায় করেনা।মুখ খারাপ করে কথা বলে।যদিও আমার বান্ধবী আমার মামিকে কখনো দেখেনি বা ব্যক্তি ভাবে পরিচিতও নয়।এখন এটা কি গীবত হবে আমার মামীর নামে যেহেতু আমি তার দোষ বর্ণনা করেছি?

২.আমাকে যদি কেউ বলে তার স্কুলের ইংরেজি  ডিপার্টমেন্টের  হেড তার সাথে অন্যায় মূলজ আচরণ করেছে এবং কি কি অন্যায়  মূলক আচরণ তার সাথে করেছে এটা বিস্তারিত বলে এবং ব্যক্তিগতভাবে যদি আমি ঐ ডিপার্টমেন্ট হেড কে না চিনে থাকি তাহলে কি সেই ডিপার্টমেন্ট হেড এর গীবত করা হবে?

৩.আমার নানু সুস্থ একজন মানুষ আলহামদুলিল্লাহ( শরীর ব্যাথা সংক্রান্ত সমস্যা আছে)এবং তিনি কয়েক লক্ষ্য টাকার মালিক।তিনি আমাদের সাথে থাকে কিন্তু তিনি নিজে তার প্রয়োজনীয় সব কাজ নিজের হাতে করেনা।আমার আম্মু শারীরিক ভাবে প্রায়  নানা সমস্যায় ভুগেন এবং আমার আব্বু একজন জুলুম কারী স্বামী এক কথায়।আম্মুকে অনেক হুকুমের উপর রাখে মানসিক অশান্তি দেয়, গালাগালি করে কখনো, অনেক কষ্ট দেয় আম্মুকে।আব্বুর হুকুম মতো সব কিছু করে দেয়াটাই আম্মুর জন্য কষ্ট হয়ে যায় তার উপর নানুর এমন স্বভাবের।নানুকে মামা টাকা দেয় মাসিক ভিত্তিক কিছু তিনি সেই টাকা বেশির ভাগ ব্যাংকে জমা করেন এবং বলতে থাকেন তার টাকা নেই ঔষধ কিভাবে কিনবে তার পান শুপাড়ি কিভাবে কিনবে যেখানে তিনি কয়েক লক্ষ্য টাকার মালিক।আমার আব্বু অন্য রকম মানুষ তিনি নানুকে তেমন কোন টাকা পয়সা দেয়না এবং দিবেও না।।মামা বাড়ি ছিলেন কিছুদিন এবং সেখানে আমার মামাতো  ভাইকে তিনি  কিসের যেন পড়া পানি খাইয়েছে যার জন্য সেখানে অনেক অশান্তি হয়েছে এবং  তিনি সেখান থেকে চলে আসে(খালামনি ও নানুর কথা শুনে যতটুকু বুঝতে পেরেছি আরকি সেই অনুযায়ী বলা)।আমার নানুর মনে অহংকার আছে ।তিনি মামা বাড়ি একদমই থাকতে চায়না আগে থেকেই।অন্য মানুষের বাড়িতে বা স্কুলে গিয়ে ঘুমাতে রাজি আছে কিন্তু তিনি সহজে সেখানে থাকতে চায়না।তার মিথ্যা কথা বলার স্বভাবের জন্য মামার সাথে তার সম্পর্ক বেশি ভালো নেই।

এই পরিস্থিতিতে আমার আম্মুর করনীয় কি।আমার আম্মু যদি আমাদের বাসা থেকে নানুকে চলে যেতে বলে এবং এতে করে নানু কষ্ট পায় তাহলে কি আমার আম্মুর গুনাহ হবে?আম্মু যদি নানুকে বলে তার নিজের কাজ গুলো তিনি যেন করে নেয় এতে যদি নানু কষ্ট পায় তহলে কি আম্মুর গুনাহ হবে?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
স্বামীর নিকট মামীর সমালোচনা গীবতের অন্তর্ভুক্ত হবে।

(২)
ইবনুল মুফলিহ রাহ বলেন,
"قال صاحب" المختار " من الحنفية : ولا غيبة إلا لمعلوم ، ولا غيبة لأهل قرية.
মুখতার কিতাবের মুসান্নিফ হানাফি ফকিহ বলেন,অপরিচিত কারো মন্দ উচ্ছারণ গিবত হয় না।এবং এক পূর্ণ এক এলাকাবাসীর মন্দ উচ্ছারণ গিবত হয় না।(আল-আদাবুশ-শারইয়্যাহ-১/২৫৪)

"(ولا غيبة إلا لمعلوم ، فاغتياب أهل قرية ليس بغيبة ) "
অপরিচিত কারো মন্দ উচ্ছারণ গিবত হয় না।এবং এক পূর্ণ এক এলাকাবাসীর মন্দ উচ্ছারণ গিবত হয় না।(মাজমা'উল আনহুর-২/৫৫৩) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6922

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনি হেডমাস্টার মশাইকে চিনেন না, তাই গীবত হবে না।

(৩) আপনার আম্মু কষ্টকরে হলেও আপনার নানুর সাথে ভালো ও উত্তম আচরণ করবেন। প্রয়োজনে আপনারা আপনার আম্মুকে হেল্প করবেন। উনাকে বিদায় দেয়া কখনো উচিত হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...