আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
57 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (29 points)
السلام عليكم و رحمة الله و بركاته

কয়েকটা প্রশ্ন একসাথে করছি উস্তাজ। আফওয়ান।

১) আমার একজন বৌদ্ধ ফ্রেন্ড। ইসলামকে জানার এবং প্রায় রিভার্টেট হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু আরও একটু অনুসন্ধান এর জন্য সে সময় নিয়েছে। সে এখনো কালিমা পড়েনি অমুসলিম। আমি যে তাকে বাংলা অর্থ সহ অরিজিনাল কুরআনটাই দিয়ে দিয়েছি। তাকে এখন কী কী কিতাব দেয়া যেতে পারে? বা অন্য কোনো পরামর্শ থাকলে জানাবেন من فضلك

২)এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি,

আমার মামার বাড়িতেই আমার বড় হওয়া তিন বছর বয়স থেকে ১৬ বছর বয়স পর্যন্ত সেখানে থেকেছি মোট ১৩ বছর। মামার বাড়ির সামনে অনেক বড় পুকুর আছে সেই পুকুরে আমি ১৩ বছর গোসল করতাম।আমি প্রায়ই স্বপ্নে দেখি সেই পুকুরে আমি মাছ ধরি। সেটা নিয়ে আমি কখনো ভাবিনি। তবে গত ৪/৫ রাত একই স্বপ্ন আমি দেখছি, হয় আমি মাছ ধরছি না হয় কেউ মাছ ধরছে এবং আমাকে দিচ্ছে অনেক বড় বড় মাছ।

৩)৫০/৬০+ বয়স্ক পুরুষদের জন্য স্বলাতের কিতাব নিতে চাচ্ছিলাম। উনি আরবি পড়তে তেমন পারে না। কিছু কিতাব সাজেস্ট করবেন মেহেরবানী করে যেখানে বিদআত কিছু থাকবে না আর বাংলাতে সহ উচ্চারণ থাকবে। মানে প্রাক্টিকাল স্বলাতের নিয়ম লেখা থাকবে প্লাস, দু'আ এইগুলা আরবির পাশে বাংলা উচ্চারণও থাকবে।

৪) বিবাহিত জীবনে এর ফজিলত কী কী?  কিভাবে কার্যকর হবে?

1 Answer

0 votes
by (807,270 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) IOM এর অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে জেনে নিবেন। মুফতি জুবাইর সাহেব দাঃবাঃ এর অনেক গুলো বই রয়েছে। বর্তমানে কোন কোন বই পাওয়া যাচ্ছে, তা জেনে নিবেন।

(২)
خير لنا و شر علي أعدائنا والحمدلله رب العالمين
(ভালো আমাদের জন্য,খারাপ আমাদের শত্রুদের জন্য,সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার।)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَال: (الرُّؤْيَا ثَلاثٌ : فَبُشْرَى مِنَ اللَّهِ ، وَحَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلا يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي ) 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিনি প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) বান্দার মনের খেয়াল এবং (৩)শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামায পড়ে।( সহীহ বুখারী-৭০১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বপ্নটি কল্যাণকর। যিনি স্বপ্নটি দেখেছেন, তার জীবনে বারাকাহ হবে ইনশাআল্লাহ। 

(৩) উনি পুরুষ হলে উনাকে তাবলিগ জামাতে প্রেরণ করবেন। সালাতে মুবাশ্বির বা রাসুলুল্লাহ এর নামায নামক বইগুলো ক্রয় করে নিবেন।

(৪) অনেক ফযিলত ও সওয়াব রয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...