আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
55 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আমি গত ৮, মার্চ জানতে পারি যে আমি মা হতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ।
আজ ১০ মার্চ, শুক্রবার, ফজরের আজানের আগে দিয়ে স্বপ্ন টা দেখি।  দেখলাম যে, নবীজি সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম কেউ কে নাম বলে দিচ্ছেন, তো আমি ও বললাম আমার জন্য ও নাম বলে দেন, মানে বাচ্চার জন্য নাম এমন কিছু। নবীজি সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেন -- " মুহাম্মদ মুস্তফা " আরও কি জানি বললেন, ওইগুলো মনে নেই, পরে শেষে আরেকটা নাম বললেন যে, "গণিইয়ুন" এটা।
কিন্তু আমি কিন্তু নবীজি সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম কে দেখি নি। দেখা যায় নি, শুধু কথা।

এখন এটা কি আসলেই নবীজি বলেছেন আমাকে? আর এই স্বপ্ন তার কি মানে হবে? আমি তো এখনো জানিনা আমার ছেলে হবে নাকি মেয়ে। আর যদি আল্লাহর রহমতে আমার ছেলে হয় ইনশাআল্লাহ, তাহলে আমি এই নাম টা কিভাবে রাখতে পারি যে প্রথমে শুনেছি "মুহাম্মদ মুস্তফা" আর শেষে "গণিইয়ুন"

দয়া করে একটু বলুন। আমার এখন কি করা উচিত।
by (14 points)
মার্চ না এপ্রিল হবে। 

1 Answer

0 votes
by (806,550 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، وَمَنْ رَآنِي فِي المَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ فِي صُورَتِي، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
রাসূলুল্লাহ সাঃ বলেন,আমার নাম দ্বারা নাম রাখতে পারবে,তবে আমার কুনিয়ত দ্বারা কেউ যেন কুনিয়ত না রাখে,যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখবে,সে সত্যই আমাকে দেখবে,কেননা শয়তান আমার সুরত ধারণ করতে পারে না।যে ব্যক্তি আমার উপর মিথ্যা বলবে,সে যেন তার জায়গা জাহান্নামকে বানিয়ে নেয়।(সহীহ বোখারী-১১০)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি ঝাপসা ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' কে দেখেছেন। আপনার স্বপ্নটা মোটামোটি কল্যাণজনক। আপনি আমলকে আরো উন্নত করুন, আপনার স্বপ্ন আরোও উন্নত হবে। আল্লাহ আপনাকে তাওফিক দান করুক।আমীন। আপনার আমলে ঘাটতি রয়েছে বলেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পরিস্কারভাবে দেখতে পারেননি। আপনার স্বপ্ন থেকে বুঝা যাচ্ছে যে, আপনার পুত্র সন্তান হতে পারে যদি আল্লাহর ইচ্ছা হয়।আল্লাহর কাছে দু'আ করুন।আল্লাহ উত্তম সমাধানকারী।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
জী উস্তাদ। আর স্বপ্নে নামের যে বেপার টা দেখেছিলাম, আমার যদি ছেলে হয় তাহলে কি এই নাম টা রাখবো, "মুহাম্মদ মুস্তফা"? এটা নিয়ে যদি একটু বলতেন?
by (806,550 points)
মুহাম্মদ মুস্তাফা একত্রে রাখা যাবে না।হ্যা, শুধুমাত্র মুহাম্মদ বা শুধুমাত্র মুস্তাফা রাখতে পারেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...