ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিয়ের পর স্ত্রীর ব্যক্তিগত অধিকার রক্ষা করে স্ত্রীকে একটি বাসস্থান ও খাদ্য এবং বস্র দান করা।এটা স্বামীর উপর স্ত্রীর অধিকার ওহক্ব এবং শরীয়ত কর্তৃক ওয়াজিব। এ সম্পর্কে কোরআনের ঘোষনা হলঃ
ﻭَﻋَﺎﺷِﺮُﻭﻫُﻦَّ ﺑِﺎﻟْﻤَﻌْﺮُﻭﻑ
নারীদের সাথে সদ্ভাবে জীবন-যাপন কর। (সূরা নিসা-১৯)
নারীদের সাথে সদ্ভাবে ব্যবহার করতে হলে তাদেরকে নিয়মমাফিক অন্ন-বস্র-বাসস্থান দিতে হবে,স্ত্রীর চিকিৎসা করানো স্বামীর উপর ওয়াজিব নয় এবং ঘরের রান্নাবান্না স্ত্রীর উপর ওয়াজিব নয়।তবে উভয়টা একটি ভালো ও উত্তম এবং প্রশংসনীয় কাজ ।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/105159
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামী যেখানে আপনার বাসস্থান নির্ধারণ করবে, আপনি সেখানেই থাকবেন। মাঝেমধ্যে এসে মায়ের খেদমত করবেন। তাছাড়া আপনার এক ভাই তো আছেই মা কে দেখাশোনা করার জন্য। মায়ের দেখাশোনার কেউ না থাকলে স্বামীর অনুমতি নিয়ে মা কে ও সাথে নিতে পারবেন। হ্যা, স্বামী স্বতঃস্ফূর্ত অনুমতি দিলে তখন মায়ের সাথে থাকতে পারবেন।