ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﻋَﻦْ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَ : ( ﺁﻳَﺔُ ﺍﻟْﻤُﻨَﺎﻓِﻖِ ﺛَﻠَﺎﺙٌ : ﺇِﺫَﺍ ﺣَﺪَّﺙَ ﻛَﺬَﺏَ ، ﻭَﺇِﺫَﺍ ﻭَﻋَﺪَ ﺃَﺧْﻠَﻒَ ، ﻭَﺇِﺫَﺍ ﺍﺅْﺗُﻤِﻦَ ﺧَﺎﻥَ )
রাসূলুল্লাহ সাঃ বলেন, মুনাফিকের আ'লামত তিনটি(১)যখন কথা বলে তখন সে মিথ্যা বলে(২)যখন ওয়াদা করে তখন সে ওয়াদাকে ভঙ্গ করে(৩)যখন তার নিকট আ'মানত রাখা হয় তখন সে তাতে খেয়ানত করে। (সহীহ বুখারী-৩৩ সহীহ মুসলাম-৫৯) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/663
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ওয়াদা করার পর ওয়াদাকে রক্ষা করা জরুরী। বিনা জরুরতে ওয়াদাকে ভঙ্গ করা যাবে না। যদি শশুড়বাড়ী থেকে বলা হয়ে থাকে যে, তারা বিয়ের পর আপনাকে পড়াবে। তাহলে তাদের উচিত পরিপূর্ণ পর্দা রক্ষাপূর্বক আপনার জন্য পড়াশোনার ব্যবস্থা করে দেয়া। এখন যদি তারা তাদের ওয়াদাকে রক্ষা না করে, এবং এর উপযুক্ত কোনো কারণ তাদের নিকট না থাকে, তাহলে তাদের এই কর্মকাণ্ড ধোকা বলে অবিহিত হবে। যাইহোক, পর্দা রক্ষা করে শিক্ষা গ্রহণ সম্ভব না হলে, আপনার জন্যও শিক্ষা গ্রহণ কখনো জায়েয হবে না।