ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) চিংড়ি মাছের মাথার ওই কালো পুটলি মতন ফেলে দিলেই তো ময়লা ফেলে দেওয়া হচ্ছে। এছাড়া বাকি যে মুখে দুইপাশে কাটার মতন থাকে এবং চোখ থাকে, সেগুলো না ফেললেও কোন সমস্যা হবে না।
(২) এই যে চিংড়ি মাছের মাথার এই রেচন ময়লা এইগুলো নাপাক। মানে এগুলো কাপড়ে লাগলে, পানি ছিটা লাগলে, এবং এক দিরহাম থেকে বেশী হলে নামায হবে না। শরীরের হাত পায়ে লাগলে সেই স্থান ধুয়ে দূর করা আবশ্যক হবে।
(৩) নামাজে প্রথম রাকাতে সূরা বাকারার ১৩৭ নং আয়াত এবং ২য় রাকাতে সূরা আলে ইমরান এর ৬৪ নং আয়াত পড়ে নামাজ আদায় করা যাবে।