আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
73 views
in দাফন ও জানাজা (Burial & Janazah) by (2 points)
কাছাকাছি দুটি মসজিদ এর একটিতে খাটিয়া আছে আর একটিতে নাই, যে মসজিদে খাটিয়া নাই সেই মসজিদের কোনো মুসল্লি মারা গেলে যে মসজিদে খাটিয়া আছে সেই মসজিদ থেকে খাটিয়া এনে দাফন কাজে ব্যাবহারে কোনো বিধি নিষেধ আছে কি?

1 Answer

0 votes
by (808,470 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
حوض أو مسجد خرب وتفرق الناس عنه فللقاضي أن يصرف أوقافه إلی مسجد آخر ولو خرب أحد المسجدين في قرية واحدة فللقاضي صرف خشبة إلی عمارة المسجد الآخر.
যদি কোনো হাউজ বা এমন মসজিদ পরিত্যাক্ত হয়ে যায়, এবং লোকজন তাতে নামায না পড়ে, তাহলে কাজী সাহেব(আদালত) উক্ত মসজিদের যাবতীয় সম্পত্তিকে ভিন্ন কোনো মসজিদে মালিকানায় দিয়ে দিবে। যদি কোনো এক মহল্লাতে দু'টি মসজিদ থাকে, এবং কোনো একটি পরিত্যাক্ত হয়ে যায়, তাহলে কাযী সাহেব( শরয়ী আদালত) এর জন্য রুখসত রয়েছে যে, তারা পরিত্যাক্ত মসজিদের সরঞ্জামকে অন্য মসজিদের নির্মাণে ব্যবহার করে নেবে। (আল বাহরুর রায়েক-৫/২৭৩, দারুল মা'রেফাহ বাইরুত থেকে প্রকাশিত, এবং মাজমাউল আনহুর ফি শরহে মুলতাকাল আবহুর-২/৫৯৫-আব্দুর রহসান ইবনে মুহাম্মদ কর্তৃক লিখিত,দারুল কুতুবিল ইলমিয়্যাহ কর্তৃক প্রকাশিত) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/60384

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মসজিদের খাটিয়াকে যদি নির্দিষ্টভাবে কোনো মসজিদের সম্পত্তি হিসেবে ওয়াকফ করা হয়, তাহলে সাধারণ সেটা অন্য মসজিদে নেওয়া যাবে না। তবে অন্য মসজিদে খাটিয়ার কোনো ব্যবস্থা না থাকলে, সেই মসজিদের মুসল্লী কেউ মারা গেলে, তখন ভিন্ন কোনো মসজিদের খাটিয়া নেওয়া যাবে। এতে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...