আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
103 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (12 points)
edited by
আসসালামু আলাইকুম উস্তাদ।
কয়েক বছর ধরে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই আমার বিয়ের ব্যাপারে বারবার বাধা আসছে এবং কথা চূড়ান্ত হওয়ার পরও ভেঙে যাচ্ছে। এ কারণে একবার আমি রুকইয়াহ করিয়েছিলাম, কিন্তু তাতে তেমন কোনো পরিবর্তন হয়নি, আগের মতোই পরিস্থিতি রয়ে গেছে।
সম্প্রতি একজন আত্মীয়ের পরামর্শে এই বিষয়টি নিয়ে আরো 2টি রুকইয়াহ সেন্টারের পেজে যোগাযোগ করি। তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, তারা কি জিনের সাহায্য বা তাবিজ ছাড়া শুধুমাত্র কুরআন ও সুন্নাহ অনুযায়ী রুকইয়াহ করেন কি না।
তারা আমাকে জানিয়েছেন যে তারা কেবল কুরআন ও সুন্নাহর মাধ্যমেই রুকইয়াহ করেন, তবে যার সাথে যে জিন যুক্ত আছে, সেই জিনকে নাকি রোগীর শরীরে উপস্থিত করা হয়।
তারা আরও জানায় যে প্রক্রিয়া শুরু করার জন্য প্রথমে নাম, পিতামাতার নাম ও ঠিকানা দিতে হবে, এরপর তারা জানাবে আমার ক্ষেত্রে রুকইয়াহ প্রয়োজন আছে কি না। তো আমি ইনফরমেশন দেই।

পরের দিন একজন আমাকে ভয়েস মেসেজে জানায়, কোনো মানুষ নাকি আমার নামে চালান করেছে, জাদু ও তাবিজ করা হয়েছে, এমনকি বিয়ে ভাঙার উদ্দেশ্যে আমার উপর জিনও লাগানো হয়েছে।

অন্য সেন্টার থেকে জানান, আশিক জ্বীন কারনে এসব হচ্ছে।

তারা শুধুমাত্র ব্যক্তিগত ইনফরমেশন দিয়ে আমার সাথে কে কি করতেছে জানিয়ে দিলেন।
এই বিষয়ে আমি খুবই দ্বিধায় আছি। কার বিষয়টি কতটা শরিয়তসম্মত এবং আমার করণীয় কী? আমার কি উচিত তাদের থেকে চিকিৎসা নেয়া ?

এই ব্যাপারে আপনার দিকনির্দেশনা ও পরামর্শ কামনা করছি।

প্রথম রাক্বীর পেইজের নাম: জ্বীন ও যাদুর চিকিৎসা সিলেট                                              
পেইজ লিংক: https://www.facebook.com/share/1CEx9ThvT9/

2য় রাক্বীর পেইজের নাম: জ্বীন যাদুর শরয়ী চিকিৎসা
পেইজ লিংক: https://www.facebook.com/share/1878RcSpia/

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

তাবিজে কুরআনের আয়াত, আল্লাহর নাম, দুআয়ে মাসুরা বা শিরকমুক্ত অর্থবোধক থাকলে, আরবী ছাড়া অন্য ভাষায় লিখা না হলে তা  জায়িজ।  কেননা এসব তাবিজের ক্ষেত্রে মুয়াসসার বিজজাত তথা আরোগ্যের ক্ষমতা আল্লাহ তাআলাকেই মনে করা হয়। 
.
হাদীস শরীফে এসেছেঃ- 

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُهُمْ مِنَ الْفَزَعِ كَلِمَاتٍ: «أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ غَضَبِهِ وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ» وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يُعَلِّمُهُنَّ مَنْ عَقَلَ مِنْ بَنِيهِ، وَمَنْ لَمْ يَعْقِلْ كَتَبَهُ فَأَعْلَقَهُ عَلَيْهِ

আমর ইবনে শুআইব তাঁর পিতা ও তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন যে,রাসূল (সঃ) ইরশাদ করেন,তোমাদের কেউ যখন ঘুম অবস্থায় ঘাবড়িয়ে উঠে,সে যেন  أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ غَضَبِهِ وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ দো’আটি পাঠ করে। আব্দুল্লাহ ইবনে আমর তাঁর উপযুক্ত সন্তানদের তা শিক্ষা দিতেন এবং ছোটদের গলায় তা লিখে লটকিয়ে দিতেন।{সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৮৯৫}

এ হাদীস স্পষ্টভাষায় উল্লেখ করা হয়েছে যে, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাঃ তাঁর অবুঝ সন্তানদের জন্য তাবীজ লিখে তা লটকিয়ে দিতেন।

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، بْنِ جُبَيْرٍ عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الأَشْجَعِيِّ، قَالَ كُنَّا نَرْقِي فِي الْجَاهِلِيَّةِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَرَى فِي ذَلِكَ فَقَالَ " اعْرِضُوا عَلَىَّ رُقَاكُمْ لاَ بَأْسَ بِالرُّقَى مَا لَمْ يَكُنْ فِيهِ شِرْكٌ " .

আবূ তাহির (রহঃ) ..... আওফ ইবনু মালিক আশজা'ঈ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা জাহিলী (মূর্খতার) যুগে (বিভিন্ন) মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করতাম। এজন্যে আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আবেদন করলাম- হে আল্লাহর রসূল! এক্ষেত্রে আপনার মতামত কি? তিনি বললেন, তোমাদের মন্ত্রগুলো আমার নিকট উপস্থাপন করো, ঝাড়ফুঁকে কোন দোষ নেই- যদি তাতে কোন শিরক (জাতীয় কথা) না থাকে। (মুসলিম ৫৬২৫ ইসলামিক ফাউন্ডেশন ৫৫৪৪, ইসলামিক সেন্টার ৫৫৬৯)

আল্লামা ইবনে আবেদীন শামী রহঃ উল্লেখ করেন-

إنما تكره العوذة إذا كانت بغير لسان العرب ، ولا يدرى ما هو ولعله يدخله سحر أو كفر أو غير ذلك ، وأما ما كان من القرآن أو شيء من الدعوات فلا بأس به

নিশ্চয় নিষিদ্ধ তাবীজ হল যা আরবী ছাড়া অন্য ভাষায় লিখা হয়, বুঝা যায় না তাতে কি আছে? অথবা যাতে জাদু, কুফরী ইত্যাদি কথা থাকে। আর যেসব তাবীজে কুরআন বা দুআ সম্বলিত হয় তা ব্যবহারে কোন সমস্যা নেই। {ফাতওয়ায়ে শামী- এইচ এম সায়ীদ ৬/৩৬৩}

বিস্তারিত জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
এক্ষেত্রে রাকী গন মূলত জিনদের সহায়তা নিয়ে আপনার এগুলো সম্ভবত বলেছে। এসব বিষয় সত্যও হতে পারে। তবে চেষ্টার চূড়ান্ত পর্যায়ে না পৌঁছে রাকীদের কাছে যাওয়া উচিত নয়।

আপনি পারিবারিক ভাবে সর্বদিক হতে বিবাহের চেষ্টা চালিয়ে যান। কোনভাবে বিবাহ না হলে সেক্ষেত্রে তাদের শরণাপন্ন হতে পারেন।

এক্ষেত্রে যেই রাকী দাবী করবে যে সে কুরআনের আয়াত, আল্লাহর নাম, দুআয়ে মাসুরা বা শিরকমুক্ত অর্থবোধক, আরবী ছাড়া অন্য ভাষায় নয়,এ ধরনের অর্থবোধক শব্দ দিয়েও রুকইয়াহ করেন,কোনোরুপ শিরক ইত্যাদির আশ্রয় না নেয়,সেক্ষেত্রে তার সহায়তা নিতে পারেন। 

জ্বীনের সাহায্য নেয়া সংক্রান্ত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...