আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
46 views
in সালাত(Prayer) by (6 points)
১।ফজরের সময় যদি ৫মিনিট থাকে তাহলে প্রথমে সুন্নাত নাকি ফরজ আদায় করতে হবে?যদি সুন্নাত ফরজ দুটো আদায় করতে গিয়ে ১মিনিট অথবা ২মিনিট হারাম সময়ে চলে যায় তাহলে করনীয় কি?
২।তাসবি পাঠের সময় কি তেলওয়াত অথবা ইসলামিক বয়ান অথবা নাশিদ শুনা যাবে? যাতে কোনো হারাম মিউজিক নেই এরকম কি শুনা যাবে?

1 Answer

0 votes
by (805,470 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রাসূলুল্লাহ সাঃ বলেনঃ
عن أبي هريرة: أن رسول الله صلى الله عليه وسلم قال: «من أدرك من الصبح ركعة قبل أن تطلع الشمس، فقد أدرك الصبح، ومن أدرك ركعة من العصر قبل أن تغرب الشمس، فقد أدرك العصر»
তরজমাঃ- যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের এক রা'কাত নামাযের সময় পাবে সে যেন ফজরের নামাযকে পেয়ে গেল।যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে আসরের এক রা'কাত নামাযের সময় পাবে সে যেন আসরের নামাযকে পেয়ে গেল।(সহীহ বুখারী-৫৭৯,সহীহ মুসলিম-৬০৮)(মিরকাত-৬০২)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6561


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) সূর্য উঠার পূর্বে সংক্ষেপে ফজরের সুন্নত ফরয পড়ে নিবেন।যদি আপনার নামায পড়তে স্বাভাবিকত দেড়ী হয়,তাহলে শুধুমাত্র ফরয পড়ে নিবেন।সুন্নত সূর্য উঠার পর পড়বেন।কিন্তু কখনো যদি ঘটনাক্রমে সুন্নত পড়ার পর দেখেন যে,সূর্য উঠার প্রায় নিকটবর্তী, তাহলে আর তখন ফরয পড়বেন না।কেননা সূর্য উঠার সময়ে ফজরের নামায পড়লে সেই নামায ফাসিদ হয়ে যায়। আরো জানুন- https://www.ifatwa.info/471

(২) তাসবিহ পাঠের সময় তেলাওয়াত অথবা ইসলামিক বয়ান অথবা নাশিদ শুনা যাবে। এবং কোনো হারাম মিউজিক নেই এরকম নাশিদও শুনা যাবে। তবে একাগ্রতার জন্য তাসবিহ বা তিলাওয়াত প্রত্যেকটি ইবাদতকে পৃথক পৃথকভাবে পড়াই উত্তম।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...