আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
63 views
in সালাত(Prayer) by (4 points)

আমি আপনাদের মাধ্যমে জেনেছি যে, ফজরের সুন্নাত নামাজ পড়ার সময় না পেলে এবং জামাত শুরু হয়ে গেলে, সেই সুন্নাত সূর্যোদয়ের পর আদায় করতে হবে; ফরজ পড়ার পর সূর্যোদয়ের পূর্বে তা পড়া যাবে না। সূত্র: https://ifatwa.info/88958/ 

কিন্তু আমাদের মসজিদে অনেকেই ফজরের ফরজ নামাজ আদায়ের পরপরই সুন্নাত আদায় করে নেন। তাঁদের বক্তব্য হলো-এটার বৈধতা আছে, এবং যেহেতু তখনও সূর্যোদয় হয়নি ও ফজরের সময় বিদ্যমান, তাই তারা সুন্নাতটি আদায় করে নেন।

এখন আমার প্রশ্ন হলো: তাঁদের এই আমল কি কোরআন-হাদীস দ্বারা প্রমাণিত? তারা কোন দলিলের ভিত্তিতে ফরজ আদায়ের পর, সূর্যোদয়ের পূর্বে, ফজরের সুন্নাত আদায় করেন? তাদের মত আমিও কি এই আমলটি করতে পারবো কি না?

আমার এই বিভ্রান্তি দূর করার জন্য কোরআন-হাদীসের আলোকে বিষয়টি জানতে আগ্রহ প্রকাশ করছি।

আল্লাহ আপনাদের সহায় হোউন।

1 Answer

0 votes
by (90,750 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://ifatwa.info/109209/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,

ফজরের সুন্নাত কাযা হয়ে গেলে সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে জোহরের ওয়াক্তের আগ পর্যন্ত (নিষিদ্ধ ওয়াক্ত ব্যতিত) পড়া যাবে। 

এর পরও যদি পড়া না হয়,তাহলে আর সেটার কাযা আদায় করার সুযোগ নেই। (ফাতাওয়ায়ে আলমগীরী ১/১১২)

.

হাদীস শরীফে এসেছে   

وفى جامع الترمذى - عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم من لم يصل ركعتي الفجرفليصلهما بعد ما تطلع الشمس (جامع الترمذى-أبواب الصلاةعن رسول الله صلى الله عليه وسلم، باب ماجاءفي إعادتهمابعدطلوع الشمس،رقم-423)

অনুবাদ- হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত যে, নবীজি সা. বলেন- যে ফজরের দুই রাকআত সুন্নত (সময়মতো) পড়ল না সে যেনো সূর্যোদয়ের পর তা আদায় করে। ( জামে তিরমিজী-১/৯৬)

.

 ولم تقض سنة الفجر إلا بفوتہا مع الفرض إلی الزوال (حاشیة الطحطاوي علی المراقي: ۴۵۳)

সারমর্মঃ ফজরের সুন্নাতের কাজা আদায় করতে হবেনা, কিন্তু ফজরের ফরজের সাথেই যদি তা ছুটে যায়, সেক্ষেত্রে সূর্য ঢলে যাওয়ার আগেই তার কাজা আদায় করা যাবে।

আরো জানুনঃ https://ifatwa.info/5119

.

https://ifatwa.info/57617/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,

ফজরের সুন্নাত নামাজ পড়ার সময় না পেলে এবং জামাত শুরু হয়ে গেলে,সুন্নতকে সূর্যোদয়ের পর পড়তে হবে। ফরয পড়ার পর সূর্যোদয়ের পূর্বে পড়া যাবে না।

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2/ 57):

"(ولا يقضيها إلا بطريق التبعية ل) قضاء (فرضها قبل الزوال لا بعده في الأصح) ؛ لورود الخبر بقضائها في الوقت المهمل،

(قوله: ولا يقضيها إلا بطريق التبعية إلخ) أي لا يقضي سنة الفجر إلا إذا فاتت مع الفجر فيقضيها تبعاً لقضائه لو قبل الزوال؛ وما إذا فاتت وحدها فلا تقضى قبل طلوع الشمس بالإجماع؛ لكراهة النفل بعد الصبح. وأما بعد طلوع الشمس فكذلك عندهما. وقال محمد: أحب إلي أن يقضيها إلى الزوال كما في الدرر. قيل: هذا قريب من الاتفاق؛ لأن قوله: "أحب إلي" دليل على أنه لو لم يفعل لا لوم عليه. وقالا: لا يقضي، وإن قضى فلا بأس به، كذا في الخبازية. ومنهم من حقق الخلاف وقال: الخلاف في أنه لو قضى كان نفلاً مبتدأً أو سنةً، كذا في العناية يعني نفلاً عندهما، سنةً عنده كما ذكره في الكافي إسماعيل

.

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

.

ফজর নামাজ কাজা হলে সুন্নাত ২ রাকাতেরও কাজা আদায় করতে হবে।

(ফিকহে হানাফী অনুযায়ী) এক্ষেত্রে উক্ত সুন্নাত নামাজ সূর্য উদিত হওয়ার পর থেকে (ইশরাকের ওয়াক্ত হতে) নিয়ে জোহরের ওয়াক্ত আসার আগেই কাজা করে নিতে হবে। এরপর আর কাজা করার সুযোগ থাকবেনা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...