আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
106 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
السلام عليكم و رحمة الله و بركاته

আমি সম্পূর্ণ পর্দা করে বাসা থেকে একটা বাজারের মধ্যে দিয়ে যেতে হয় একটা মেয়ে কে টিউশনি করাবো।তাকে পড়ানোর সময় আমার শুদ্ধভাবে স্পষ্ট করে কথা বলতে হবে এতে অন্য রুমে থাকা তার বাবা ভাইয়ের কানে যদি আমার কন্ঠের আওয়াজ চলে যায় তাহলে কী গুনাহগার হবো?

আমি আমার নিজের কিছু প্রয়োজনে টিউশনি করাতে চাচ্ছি যেমন ইসলামিক অনেক কিছু কিনতে আমাকে কিছুটা বাধার সম্মুখীন হতে হয় যার কারনে এগুলো নিজের টাকা দিয়ে কিনার জন্য টিউশনি করাবো।তাছাড়া দ্বীনি ইলম শিখার জন্যও টাকা লাগবে।  আমার বাবা ভাইয়ের পারমিশন আছে টিউশনি করানোতে। বাবার বর্তমানে ইনকাম নেই তেমন।

 তাই আমার জন্য কী জায়েজ হবে টিউশনি করানো?

২) আজকে সকালে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমার বড় মামি আমাকে ছোট পাঁচ মিশালি মাছ দিয়ে ভাত দিয়েছেন। আমি খুব তৃপ্তি করে খাচ্ছি। আর উনাকে আমার উপর তেমন সন্তুষ্ট মনে হয়নি। শেষের কিছু মাছ উনাকে দিয়ে বলছি এগুলল আপনার জন্য আপনি খেয়ে নিয়েন।পরে উনি আমাকে বক্স ভরে আমার ছোট বোনের জন্য দিচ্ছিলেন।

এভাবে আমি কোন কিছু ভাবিও নাই যে  কল্পনা বলবো...এই স্বপ্ন দেখার কারণ কী হতে পারে?

স্বপ্ন খেজুর খাওয়া দেখলে কী হয়?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
বিবাহের পূর্বে মহিলাদের ভরণ-পোষণের সম্পূর্ণ দায়িত্ব তার পিতার উপর।পিতা না থাকলে বড় ভাই বা অন্যান্য গার্জিয়ানদের উপর।আর বিবাহের পর তার স্বামীর উপর।অতঃপর ছেলের উপর। তাই নিজের পায়ে দাঁড়ানো বা স্বাবলম্বী হওয়ার জন্য মহিলাদের ভবিষ্যৎ চিন্তার আশু কোন প্রয়োজন নেই।
কারণ, আল্লাহ তা'আলা এটা বহু পূর্বেই ব্যবস্থা করে রেখেছেন।
তবে যদি দায়িত্বশীল কোন ব্যক্তি না থাকে অথবা থাকা সত্ত্বেও দেখাশুনা না করে বা করতে না পারে,
তখন নিজের চলার জন্য নারী এমন কোনো পেশা গ্রহণ করতে পারে যেখানে শর'য়ী পর্দা লংঘিত হবে না। যেমনঃ- নুরানী মুআল্লীম ট্রেনিং নিয়ে বাড়ীতে বসে মহিলাগণকে কুরআনের তা'লীম দেওয়া, হাতের কাজ করা ইত্যাদি।
সর্বাবস্থায় সহ-চাকুরী থেকে বিরত থাকবে,কিন্ত যদি পূর্ণ পর্দার সাথে চাকুরী করতে অপরগ হয় অথবা সহ-চাকুরী ব্যতীত জীবিকানির্বাহের আর কোনো ব্যবস্থা না থাকে,তাহলে এতমাবস্থায় অন্যান্য হারাম কাজে জড়িত না হয়ে ইস্তেগফারের সাথে উক্ত চাকুরী করবে এবং সাথে সাথে পর্দাসহ চাকুরীকে খুজতে থাকবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/632

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যাতায়তের সময় সম্পূর্ণ পর্দা রক্ষা করে একজন নারী অন্য নারীকে টিউশনি পড়াতে পারবে। যথাসম্ভব কণ্ঠকে নমনীয় রাখতে হবে। শতচেষ্টার পরও যদি গায়রে মাহরাম আওযাজ  শুনে ফেলে তাহলে এজন্য আপনার কোনো গোনাহ হবে না।
(২) আপনার পরিবারে বারাকাহ হতে পারে।আল্লাহ কবুল করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...