আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
84 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (3 points)
আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য মাস্টার্স শেষ করেছি।মোটামুটি ইসলাম প্রাকটিস করার চেষ্টা করি।পরিবার আত্নীয় স্বজন সবাই আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, প্রত্যাশা করে আমি ভালো কোন চাকরি করবো। আমার বাবা মা খুব অসহায় অবস্থায় আছে, ঠিকমতো খাবার জোটে না, অসুস্থ।সবাই+ মনে করে আমি চাকরি করলে তাদের দুঃখ ঘুচবে।কিন্তু ইসলামে তো রিজিকের দায়িত্ব পুরুষদের দেয়া হয়েছে। আমি বিবাহিত। আমার স্বামী ভালো চাকরি করেন। তিনি ব্যক্তিগতভাবে চান না আমি কোন চাকরি করি। আমি সেটা মানতে রাজি।কিন্তু বার বার আমার বাবা মায়ের দুঃখের কথা মনে পড়ে যায়। মনে হয় আমার কাছে টাকা থাকলে তাদেরকে দিতাম, কষ্ট দূর হতো।কিন্তু আমি যদি চাকরি না করি তাহলে কিভাবে দেব। এখন আমি চাকরি করলে আমার স্বামী মনে কষ্ট পাবেন। আমি তাকে কষ্ট দিতে পারবো না।ঐদিকে আমিও কষ্ট পাচ্ছি আমায় পরিবারের কথা ভেবে।এই অবস্থায় আমার করণীয় কি?ইসলামের আলোকে সুন্দর একটা সমাধান চাই।

1 Answer

0 votes
by (805,980 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দুনিয়া এবং আখেরাতের কল্যাণ এতেই নিহিত রয়েছে যে, সংসারের পুরুষরাই যথাসাধ্য কষ্ট স্বীকার করে চাকুরী করে আপন পরিবার পরিজনের দেখভাল করবে।পরিবারের দেখভাল করা ইসলামি আইন অনুসারে পুরুষদের উপর-ই ওয়াজিব। তাই অযথা পরিবারের দায়িত্ব মহিলাদের জন্য নিজের উপর না নেয়াই উচিৎ ও কাম্য।
বিশেষ কোনো কারণ বশত চাকুরী করা বা উপার্জন করা যদি সংসারের পুরুষদের জন্য অসাধ্য হয়ে যায়,তখনই নারীরা পরিবারের হাল ধরতে পারবে। তখন মহিলাটি সর্বদা পর-পুরুষ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ইস্তেগফারের সাথে ফ্রি মিক্সিং পরিবেশেও চাকুরী করতে পারবে। এটা বিশেষ ক্ষেত্রে মহিলার জন্য শরীয়ত প্রদত্ত বিশেষ রুখসত।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1377

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার মাতাপিতা যেহেতু কোনোরকম কষ্টকরে চলে যেতে পারছেন, এবং আপনার স্বামীর পক্ষ থেকেও যেহেতু চাকুরীর অনুমোদন নেই, তাই আপনার জন্য চাকুরী করা জায়েয হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...