আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
38 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
সম্মানিত ওস্তাদ টেন পর্যন্ত পড়ছি কিন্তু কোনো কারণে পরীক্ষা দিতে পারিনি, এখন চাকরির জন্য একটা সার্টিফিকেট বানাতে পারবো,,?

অথবা ক্লাস 3 পর্যন্ত পড়ছে ড্রাইভারিং ভালোই পারে কিন্তু jsc সাটিফিকেট ছাড়া ড্রাইভারিং লাইসেন্স বানাতে পারছে না,,  এমন সমস্যায় একটা সার্টিফিকেট বানালে কি গুনাহ হবে??  লাইসেন্স ছাড়া তো ড্রাইভারিং পারা সত্বেও গাড়ি চালানো যাচ্ছে না

1 Answer

0 votes
by (807,300 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ ، فَلَيْسَ مِنَّا ، وَمَنْ غَشَّنَا ، فَلَيْسَ مِنَّا ) 
রাসূলুল্লাহ সাঃ বলেন-যে ব্যক্তি আমরা মুসলমানদের বিরুদ্ধে অস্র ধরলো, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।এবং যে কাউকে ধোকা দিলো সেও আমাদের অন্তর্ভুক্ত নয়।(সহীহ মুসলিম-১৪৬)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ক্লাস টেন পর্যন্ত পড়ছেন, কিন্তু কোনো কারণে পরীক্ষা দিতে পারেন নাই, তাই চাকরির জন্য সার্টিফিকেট বানাতে চাইতেছেন, এভাবে সার্টিফিকেট বানানো জায়েয হবে না।

(২)  ড্রাইভারিং লাইসেন্স বানানোর জন্য জেএসসি পরীক্ষা সার্টিফিকেট বানানোও সাধারণত নাজায়েয। তবে যেহেতু এখানে মূল উদ্দেশ্য ড্রাইভিং, শিক্ষার সাথে এর সম্পর্ক গৌণ। সরকারী নিয়ম পালন করতে সার্টিফিকেট প্রয়োজন, তাই আশারাখা যায়, হয়তো গোনাহ নাও হতে পারে। সর্বোপরি বেচে থাকাই উত্তম।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...