ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইবনে আব্বাস রাযি বলেন,
"أشهد أن السلف المضمون إلى أجل مسمى قد أحله الله في كتابه ، وأذن فيه ) ، ثم قرأ : ( يا أيها الذين آمنوا إذا تداينتم )"
আমি সাক্ষ্য দিচ্ছি যে,বয়ে সালাম কে আল্লাহ উক্ত আয়াতের মাধ্যমে হালালা করে দিয়েছেন।এবং বয়ে সালামের অনুমতি দিয়েছেন।অতঃপর ইবনে আব্বাস রাযি উপরেক্ত আয়াত তেলাওয়াত করেন।
(মসনদে শা'ফেয়ী -১৩১৪,মুসতাদরাকে হাকিম-২/২৮৬,সুনানে বায়হাক্বী-৬/১৮,ইরওয়াউল গালিল-৫/২১৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পন্য হস্তগত হওয়ার পূর্ণ আস্তা ও বিশ্বাস তথা উহ্যগতভাবে হস্তগত থাকলে বয়ে সালাম বা বয়ে সালাফ করা যাবে। বয়ে সালাম হল, মূল্যকে প্রথমে বিক্রেতা হস্তগত করে নিবে তারপর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গুণমানের পণ্যকে ক্রেতার নিকট হস্তান্তর করবে।
আপনাদের হাতে পণ্য না থাকলেও যদি পণ্যটি হাতে আসার পূর্ণ আস্তা ও বিশ্বাস থাকে, এবং গুনগত মান অপরিবর্তিত হওয়ার পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে বয়ে সালাম হিসেবে বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে ওয়েবসাইটে লিখে দিবেন যে, আমাদের হাতে এখন পণ্যটি নেই, তাই আমরা বয়ে সালাম করছি অথবা মুবাইল নোটিফিকেশনে জানিয়ে দিবেন।