আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
47 views
in সালাত(Prayer) by (8 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
মাগরিবের ফরজ নামাজের নিয়তে দাড়ানোর পর প্রথম রাকাতে কিরাতের পর ক্ষনিকের জন্য মনে হয়েছে ২ রাকাত সুন্নত নামাজ পড়তেছি,তৎক্ষনাৎ আবার মনে হয়েছে আমি মাগরিবের ফরজ নামাজ পড়ছিলাম এবং মাগরিবের নামাজ হিসেবেই উক্ত নামাজ শেষ করেছি।এক্ষেত্রে আমার নামাজ কি বাতিল হয়ে গিয়েছে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/75725/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছে,
হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا قُتَيْبَةُ، وَهَنَّادٌ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مِفْتَاحُ الصَّلاَةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ

আলী (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পবিত্রতা নামাযের চাবি; তাকবীর তার (নামাযের বাইরের সকল হালাল কাজ) হারামকারী এবং সালাম তার (নামাযের বাইরের সকল হালাল কাজ) হালালকারী। 
(হাসান সহীহ। ইবনু মাজাহ– (২৭৫) তিরমিজি ০৩)

★নামাজের মধ্যে নিয়ত পরিবর্তন করার দ্বারা নিয়ত পরিবর্তন হয়না।
অবশ্য যদি ২য় নিয়ত করে তাকবিরে তাহরিমাও বলে ফেলে,তাহলে সেক্ষেত্রে প্রথম নিয়ত শেষ হয়ে যাবে,এবং ২য় নিয়ত অনুযায়ী নামাজ শুরু হয়ে যাবে।

সুতরাং যদি শুধু নিয়ত পরিবর্তন করে,এবং ২য় নিয়ত অনুযায়ী তাকবিরে তাহরিমা না বলে,তাহলে প্রথমে যেই নামাজের নিয়িতে শুরু করেছিলো,সেটিই আদায় হয়ে যাবে।

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 441):
"(قوله: ولاتبطل بنية القطع) وكذا بنية الانتقال إلى غيرها ط (قوله: ما لم يكبر بنية مغايرة) بأن يكبر ناوياً النفل بعد شروع الفرض وعكسه، أو الفائتة بعد الوقتية وعكسه، أو الاقتداء بعد الانفراد وعكسه. وأما إذا كبر بنية موافقة كأن نوى الظهر بعد ركعة الظهر من غير تلفظ بالنية فإن النية الأولى لاتبطل ويبني عليها. ولو بنى على الثانية فسدت الصلاة ط (قوله: الصوم) ونحوه الاعتكاف، ولكن الأولى عدم الاشتغال بغير ما هو فيه ط،
সারমর্মঃ-
যতক্ষন পর্যন্ত পরিবর্তন এর নিয়ত না করে,এই পদ্ধতিতে যে ফরজ শুরু করার পর নফলের নিয়ত করা তাকবিরে তাহরিমা বলা অবস্থায়,,,।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নের বিবরন মতে আপনার নামাজ আদায় হয়ে গিয়েছে। উহা বাতিল হয়নি।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 320 views
asked Jul 13, 2022 in সালাত(Prayer) by Alif (29 points)
0 votes
1 answer 397 views
...