আসলে আমি যদি আমার সমস্যাটা একটু বিস্তারিত বলি! আমার ছোট থেকে কখনো হায়েজ হয়নি। ডাক্তার বলেছেন হবে না। তো যখন আমি সবসময়ই নামাজ পড়ি তখন স্বাভাবিকভাবেই কিছু দ্বীনী বোনেরা আমাকে প্রশ্ন করেন এই বিষয়ে। আপনি যেভাবে উত্তর দিতে বলেছেন সেভাবে বললে তো এনসার টা আসবে না। আমি নরমালি বলি যে আমার একটু প্রবলেম আছে (ওরা বুঝে নেয় যে হয়তো হায়েজ ইররেগুলার)। এতটুকু কী বলা যাবে?