আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
শাইখ,আমি যখন দোয়া করি যতদূর সম্ভব হয় ডিটেইলস এবং কল্যাণ চাওয়া,বরকত চাওয়া সবটুকু চাই, সেই দোয়ার পরীক্ষা থেকে ও পানাহ চাই।
কিন্তু দোয়া কবুলের পর এমন হয়েছে যে আমি যা চেয়েছি সেগুলো আল্লাহ তাআলা ঠিকই দিয়েছেন, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা উত্তম ভাবে কবুল করেছেন কিন্তু এর সাথে জড়িত প্রাসঙ্গিক বিষয় বা পারিপার্শ্বিক অবস্থাটা আমার জন্য মারাত্মক কষ্টদায়ক হয়ে গেছে বা বিশাল পরীক্ষার‌ হয়ে গেছে।
আবার সেই দিকটা দোয়াতে ফাঁক থেকে গেছে বা চাওয়া বাকি থেকে গেছে হয়তো আমি বুঝতে পারি নি কিন্তু সেই বিষয়টাই আমার জন্য কঠিন পরীক্ষা হয়ে গেছে।
আল্লাহ তাআলা তো সবচেয়ে হিকমত‌ওয়ালা।
এতো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় তো আমাদের মাথায় ও থাকে না,,অথচ সেই সূক্ষ্ম বিষয় গুলো আমার জন্য পরীক্ষা হয়ে দাঁড়াচ্ছে।
বাহ্যিকভাবে মনে হচ্ছে আরে আমি তো এমনটা কখনোই চাই নি কিন্তু দেখা যাচ্ছে আমি যেসব চেয়ে দোয়া করেছি সেগুলো ঠিক‌ই পেয়েছি কিন্তু এমনভাবে পেয়েছি বা তার সাথে এমন কিছু পেয়েছি যেটা আমার জন্য অনেক কষ্টদায়ক এবং অনেক বড় পরীক্ষা।
এমনকি ছোটো বড় প্রত্যেকটা দোয়াতেই এমন হয় যদিও আমি সবসময় এই কারণে দোয়াতে খায়ের ও আফিয়াত চাই,এর সাথে থাকা পরীক্ষা থেকে পানাহ চাই তবুও এমন‌ হচ্ছে।
আমার সেল্ফ স্টিম লো হয়ে যায় বিষয়গুলো ভাবলে
এটাকে কিভাবে হ্যান্ডেল‌ করতে পারি?