আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
51 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

১)শাইখ আমি আল্লাহর কাছে দুআ করি,"হে আল্লাহ, আমি যেন আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে অনেক ভালো ভালো কাজ করতে পারি কিন্তু আমি জীবিত থাকা অবস্থায় আমার সুনাম/সুখ্যাতি যেন না থাকে কিন্তু আমার মৃত্যুর পর অনেক মানুষ যেন হাত তুলে আমার জন্য দুআ করে, আমার কথা মনে আসলেই আমার জন্য দুআ করে, আপনার সন্তুষ্টির জন্য ঐরকম কাজ যেন আমি করতে পারি।আর আমি যেন অনেক মানুষের হিদায়াতের পথে আসার উসীলা হতে পারি"।

মেয়ে হয়ে এভাবে আল্লাহর কাছে চাওয়া জায়েজ আছে শাইখ? আমার দুআর কোথাও কোনো ভুল আছে?

২) স্বপ্নে যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই তার জন্য আমি কি আল্লাহ তাআলার কাছে দুআ করতে পারি?


৩)আমি যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক‌ই জান্নাতে থাকতে পারি তার জন্য কি দুআ  করতে পারবো?

1 Answer

0 votes
by (766,140 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

(০১)
এভাবে আল্লাহর কাছে দোয়া চাওয়া জায়েজ আছে। উক্ত দোয়াতে সমস্যা নেই।

(০২)
হ্যাঁ, দোয়া করতে পারেন।

স্বপ্নে রাসুলুল্লাহ ﷺ কে দেখার আমলঃ-
এই ব্যাপারে অনেকেই অনেক রকমের আমলের কথা বলেন,তবে বিজ্ঞ ইসলামী স্কলারদের মত হলো,সুন্নাহ মোতাবেক আমল করতে হবে।
মনগড়া আমল করা যাবেনা।
তাই তারা বলেন যে,এক্ষেত্রে
বেশি বেশি দরূদ পাঠ এবং সুন্নতের পাবন্দি রক্ষা করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে। কোন সুন্নতের প্রতি যেন অবহেলা করা যাবেনা। 

أن أبا هريرة قال : سمعت النبي صلى الله عليه و سلم يقول ( من رآني في المنام فسيراني في اليقظة ولا يتمثل الشيطان بي )

হযরত আবূ হুরায়রা রাঃ বলেনঃ রাসূল সাঃ বলেছেনঃ যে ব্যক্তি আমাকে স্বপ্নযোগে দেখল, সে যেন আমাকে বাস্তবেই দেখল। কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। 

{সহীহ বুখারী, হাদীস নং-৬৫৯২, সহীহ মুসলিম, হাদীস নং-৬০৫৬, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৬০৫২, সুনানে আবু দাউদ, হাদীস নং-৫০২৫ , সুনানে দারেমী, হাদীস নং-২১৩৯, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩৯০৫, সুনানে তিরমিজী, হাদীস নং-২২৭৬}

রাসুল (সা.)-কে স্বপ্নে দেখতে হলে তাঁর প্রতি অন্তরে অধিক ভালোবাসা থাকতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর সুন্নতের প্রতিফলন ঘটাতে হবে। বেশি পরিমাণে দরুদ পাঠ করতে হবে। (ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ২/২৩৪)
,
প্রিয় নবীকে স্বপ্নে দেখার আমল সম্পর্কে বলা হয়েছে যে  …
সত্যিকারের নবী প্রেমে মাতোয়ারা হওয়া, তার সুন্নতসমূহ পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে উদ্গ্রীব হওয়া। তাহলেই কেবল নবী করিম (সা.) কে স্বপ্নে দেখা সম্ভব।

কোনো কোনো আলেম বলেছেন, নবী করিম (সা.) কে স্বপ্নে দেখতে হলে, বেশি বেশি দরুদ পাঠ করা। অজুসহকারে পবিত্র হয়ে বিছানায় শয়ন করা। শেষ রাতে উঠে তওবা করা।
তাহাজ্জুদ পড়তে হবে।

কেউ কেউ বলেন,প্রত্যহ রাতে রাসুলের সীরাত সংক্রান্ত কোনো বই পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়া।

(০৩)
হ্যাঁ, এর জন্য আপনি দোয়া করতে পারেন।

এ সংক্রান্ত আমল জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...