আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
53 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (23 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
১। ফরয নামায পড়ার সময় ছোটোবাচ্চা সিজদার সময় সামনে আসলে তাকে সরিয়ে সিজদা দিলে কি নামায আদায় হবে? বা বাচ্চা যদি সামনে বসে থাকে তাহলে সেই অবস্থায় সিজদা দিলে কি কোনো সমস্যা হবে?
২। মোটা কাপড় (কম্বল, সোয়েটার, মোটা বেডশীট) যেগুলো নিংড়াতে কষ্ট হয় সেগুলো পাক করার জন্য দুইবার পাক পানি দিয়ে ধুয়ে ৩য় বার পাক পানি দিয়ে নিংড়ালে কি কাপড় পবিত্র হবে? নাকি ৩ বারই নিংড়াতে হবে? ৩ বার নিংড়াতে অনেক কষ্ট হয়ে যায়।
৩। কুরআন শিক্ষাদান করে মানে আরবী হরফ, নিয়ম এসব কিছু শিখিয়ে অর্থ উপার্জন করা কি জায়েজ?
৪। স্বামীর অনুমতি ব্যতীত ঘরে বসে অর্থ উপার্জন করা যাবে?

1 Answer

0 votes
by (807,660 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুসাল্লির এমন নড়াচড়া যা নামায পরিপন্থী, তা দু-ভাগে বিভক্ত-
(ক)পরিমাণে সামান্য, যাকে শরয়ী পরিভাষায় 'আ'মলে ক্বালীল' বলা হয়ে থাকে।
(খ)পরিমাণে বেশী যাকে শরয়ী পরিভাষায়  'আ'মলে কাসির' বলা হয়ে থাকে।

নামাযরত অবস্থায় মুসাল্লির কোনো প্রকার হারকাত/নড়াচড়া 'আ'মলে কাছির' বলে প্রমাণিত হলে,উক্ত মুসাল্লির নামায সর্বসম্মতিক্রমে ফাসিদ হয়ে যাবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/445

হযরত আবু কাতাদাহ রাযি থেকে বর্ণিত,
”ان رسول اللہ صلی اللہ علیہ وسلم کان یصلی وھو حامل امامة بنت زینب۔۔الخ “(صحیح البخاری، کتاب الصلوۃ، جلد 1، صفحہ 74، مطبوعہ کراچی)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমামা বিনতে যায়নাব রাযি কে কোলে নিয়ে নামায পড়েছেন।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) বাচ্চা জায়নামাজে চলে আসলে বাচ্চাকে না সরিয়ে নামায পড়া সম্ভব হলে তখন বাচ্চাকে না সরিয়েই নামায পড়তে হবে। তবে যদি বাচ্চাকে না সরিয়ে নামায পড়া সম্ভব না হয়, তাহলে বাচ্চাকে সরিয়েই নামায পড়তে হবে। এক্ষেত্রে বাচ্চাকে সরানোর বিষয়টা আমলে কাছির হবে না।

(২) মোটা কাপড় (কম্বল, সোয়েটার, মোটা বেডশীট) এগুলোকে ৩ বার নিংড়াতে অনেক কষ্ট হলে যতবার সম্ভব ততবারই নিংড়াতে হবে। যদি একবার সম্ভব না হয়, তাহলে শুধুমাত্র ধৌত করার দ্বারাও পবিত্র হয়ে যাবে। 

(৩) কুরআন শিক্ষাদান করে মানে আরবী হরফ, নিয়ম এসব শিখিয়ে অর্থ উপার্জন করা জায়েয হবে।

(৪) স্বামীর অনুমতি ব্যতীত ঘরে বসে অর্থ উপার্জন করা যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 787 views
...