আমি এর আগে প্রশ্ন করেছিলাম, "আমার প্রচন্ড রকমের ওয়াসওয়াসার সমস্যা আছে। নামাজে দাড়ালে বেশি হয়। আমি হারিয়ে যাই কোথায় যেন। হাজার চেষ্টা করেও মনোযোগ ধরে রাখতে পারিনা। এই কারনে রাকাত ভুলে যাই। এমনিতেই ভুলে যাওয়ার অনেক সমস্যা আছে আমার। (বলে রাখি, আমি জ্বীন যাদুগ্রস্থ।)
নামাজ শেষ করার পর মনে হয় ৪রাকাতের জায়গায় ২ বা ৩ রাকাত পড়েছি মনেহয়, ৩রাকাত এর জায়গায় ৪রাকাত পড়ে ফেলেছি, তাশাহুদ পড়েই সালাম ফিরিয়ে ফেলেছি, শেষ বৈঠকে ভুল কিছু পড়ে ফেলেছি। এগুলি মনে হয়। আসলেই এগুলি ঘটে কিনা জানিনা। এমন হলে আমি আবার সেই নামাজ নতুন করে পড়ি।
কিন্তু অনেক সময় হাতে সময় কম থাকে, বা অন্য কোনো সমস্যা থাকে। এমন যদি বারবার হতেই থাকে তাহলে আমার করনীয় কি? প্রতিবারই নতুন করে নামাজ পড়তে হবে?"
আপনার উত্তর ছিল, "সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার যেদিকে প্রবল ধারণা হয়, সেটার ওপর আমল করবেন। যদি সব বিষয়ে ধারণা সমান হয়, তাহলে অপেক্ষাকৃত কম সংখ্যার ওপর আমল করবেন এবং প্রত্যেক রাকাতকে নামাজের শেষ মনে করে বসবেন, শেষে সিজদায়ে সাহু আদায় করবেন।"
কিন্তু আমার প্রশ্ন,"আমার নামাজ শেষে অর্থাৎ সালাম ফেরানোর পর মনে হয় যে ভুল পড়েছি। এটা প্রায়ই হয়। এমন অবস্থায় সাহু সিজদা কিভাবে দিবো?"