আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
164 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (72 points)
১.মক্কা মদিনা মসজিদের জামায়াতে ইমাম সাহেব যেখানে দাঁড়ান তার সামনে কাতার হয়, এক্ষেত্রে মুক্তাদিদের নামাজ কি হয়, নাকি ফাসিদ হয়ে যায়? এভাবে ইমামের সামনে মুক্তাদি দাঁড়ানোর কারণ কি? বাংলাদেশে ও কি এটা করা যাবে নাকি এটা শুধু মক্কা মদিনার জন্যই খাস?

২.পরিত্যক্ত বাসায় বসবাস
একটা টিনশেড বাসা দীর্ঘ দের বছর যাবৎ বসবাস হীনভাবে ছিল। বাড়িতে পানি উঠে গেছিল। এখন বাসার মালিক বাসা ঠিকঠাক করে বাস করতে চাচ্ছেন এক্ষেত্রে তার করণীয় কি? যেহেতু পরিত্যক্ত স্থানে জিন জাতি বসবাস করে থাকে সেক্ষেত্রে সেখানে পুনরায় মানুষ বসবাসের জন্য ইসলামের প্রেক্ষাপট থেকে জিন তাড়ানোর জন্য কি কি করণীয় আছে বিস্তারিত বললে ভালো হয়?

৩.রোজা অবস্থায় সহবাস ব্যতীত স্ত্রীর সাথে মেলামেশার কারণে স্বামীর যদি বীর্যপাত ঘটে;তবে রোজা ভঙ্গ হয়ে যাবে? যৌনাঙ্গে প্রবেশ করা ব্যতীত সব কিছুই সম্পন্ন হয় সেক্ষেত্রে রোজা ভাঙবে?স্বামী নফল রোজা ছিল,রোজা ভঙ্গ হলে করণীয় কি?

৪.রোজা অবস্থায় সহবাস ব্যতীত স্বামীর সাথে মেলামেশার এবং স্বামীর আঙ্গুল দ্বারা যৌনাঙ্গে নাড়াচাড়ার কারণে সুখানুভূতি হয় এবং সাদাস্রাব এর মত পদার্থ বের হয়,তবে কি স্ত্রীর রোজা ভঙ্গ হবে। স্ত্রীর যৌনাঙ্গ থেকে সাদাস্রাব বের হয়েছে নাকি সুখানুভূতির কারণে স্রাব বের হয়েছে সেটা সে নিশ্চিত না। স্রাব সাদা রঙের হলুদ নয়; সাদাস্রাব এর ন্যায়।
স্ত্রী রমজানের কাজা রোজা ছিল,,রোজা ভঙ্গ হলে করণীয় কি?

৫.রোজা অবস্থায় স্বামী স্ত্রী একে অপরের স্তন চোষণ করা কি জায়েজ? ঠোঁটে চুমু খাওয়া জায়েজ একে অপরের লালা মিশ্রিত হতে পারে এমন অবস্থা?

৬.বাচ্চাদের খেলনা হিসেবে একধরনের ঝুনঝুনি আছে,যেটা নাড়ালে আওয়াজ হয়। এটা কি জায়েয ব্যবহার করা?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ইমাম সাহেবের সামনে নামাযে দাড়ানো যাবে না। মসজিদুল হারামে যেহেতু কাবাকে কিবলা রেখে নামায আদায় করা হয়, তাই কা'বার চতুর্দিকে নামাযে দাড়ানো হয়। চতুর্দিকে দাড়াতে হলে কাবা থেকে ইমাম সাহেব যতটুকু দূরত্বে দাড়াবেন, মুক্তাদিকে কাবা থেকে এরচেয়ে কিছু বেশী দূরত্বে দাড়াতে হবে। তখনো ইমাম সাহেব থেকে কম দূরত্বে দাড়ানো জায়েয হবে না।

(২) পরিত্যক্ত বাসায় জীনদের বসবাস নিশ্চিত কিছু নয়। সুতরাং পরিত্যক্ত বাসায় বসতি স্থাপনের জন্য কোনো কিছু করা জরুরী নয়। হ্যা, আপনি চাইলে সূরা বাকারা তিলাওয়াত করতে পারেন।

(৩) রোজা অবস্থায় সহবাস ব্যতীত স্ত্রীর সাথে মেলামেশার কারণে স্বামীর যদি বীর্যপাত ঘটে;তবে রোজা ভঙ্গ হয়ে যাবে যৌনাঙ্গে প্রবেশ করা ব্যতীত সব কিছুই সম্পন্ন হয় সেক্ষেত্রে রোজা ভাঙবে না যদি না বীর্যপাত ঘটে। কেবল বীর্যপাত ঘটলেই রোযা ফাসিদ হবর। নফল রোযা ভঙ্গ হলে কাযা করা ওয়াজিব। 

(৪) রোজা অবস্থায় সহবাস ব্যতীত স্বামীর সাথে মেলামেশার এবং স্বামীর আঙ্গুল দ্বারা যৌনাঙ্গে নাড়াচাড়ার কারণে সুখানুভূতি হয় এবং সাদাস্রাব এর মত পদার্থ বের হয়,তবে স্ত্রীর রোজা ভঙ্গ হবে না। এটা মযি। শুধুমাত্র বীর্যপাত হলেই রোযা ফাসিদ হবে।
রমজানের কাযা ভঙ্গ হলে কেবল কা'যাই আসবে।কাফফারা আসবে না।

(৫) রোজা অবস্থায় স্বামী স্ত্রী একে অপরের স্তন চোষণ মাকরুহ। ঠোঁটে চুমু খাওয়াও মাকরুহ। ভিতরে কিছু চলে গেলে রোযা ফাসিদ হয়ে যাবে। 

(৬) বাচ্চাদের খেলনা হিসেবে একধরনের ঝুনঝুনি আছে,যেটা নাড়ালে আওয়াজ হয়। এটা ব্যবহার করা জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 227 views
...