আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
92 views
in সালাত(Prayer) by (12 points)
আসসালামু ওয়ালাইকুম । আমি একজন practesing মুসলিম । অরকম না , কিন্তু চেষ্টা করি , আল্লাহর দেওয়ার নিয়মগুলো ইন শা আল্লাহ । আমি একটা জিনিস নিয়ে খুব হীনমন্যতাই ভুগি। সেটি হচ্ছে ,  আমি নামায ৫ ওয়াক্ত  পড়ি টানা ২/৩ মাস , এরপর আবার নামায পড়তে আলসেমি চলে আসে । তখন নিয়মিত পরতে পারি না । অনেক খারাপ লাগে কিন্তু তাও আমি পড়তে পারি না । কুরআন ও তখন পড়ি না । অনেক বেশি খারাপ লাগে , কিন্তু তাও নামাযে দাড়াই না , আমি জানি গুনাহ হচ্ছে । এর থেকে পরিত্রান এর উপাই কি ? আমি সব বুঝি , কিন্তু কোন ধররনের আমল করতে পারি না । কি কি করলে আমি মৃত্যুর আগ পর্যন্ত নামায পড়া , কুরআন মাজিদ পড়া ছাড়ব না । নামাযে কিভাবে মনোযোগ ধরে রাখবো ?      আরেকটা বড় সমস্যা হচ্ছে , আমার দুপুরে , জোহরের নামায পড়ার সময় মাথা অনেক ভার হয়ে জাই। তখন নামাযে মনোযোগ পড়তে পারি না । এরকম আমি জখন থেকে নামায ধরেছি , তখন থেকেই এমন হয় । এতা কি কোন সমস্যা ? আর নামাযের বাহিরে কিভাবে অন্যান্য ছোট আমল গুলো জারি রাখবো , কোন উপাই বললে , অনেক বেসি উপকার হত ? জাযাকুমুল্লাহ খাইর ।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রাসূলুল্লাহ সাঃ কে আল্লাহ তা'আলা ৪ টি বিশেষ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন।এ সম্পর্কে আল্লাহ বলেন,
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ
তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।(সূরা-জুমুআহ-২)

রাসূলুল্লাহ সাঃ এর ৪ টি দায়িত্বের একটি দায়িত্ব হল,আত্মসুদ্ধি।এই আত্মসুদ্ধির অপর নাম তাসাউফ।তাসাউফ সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1037

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
নেককার ব্যক্তিদের সংস্পর্শ গ্রহণ করবেন। নেককার ব্যক্তিদের সংস্পর্শ গ্রহণ করলে আল্লাহ আপনাকে মুত্তাকি হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। এবং সময় সুযোগমত তাবলীগে সময় লাগানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ, আমলের প্রতি মনযোগ তৈরী হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...