ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সর্বদা মাথায় কাপড় রাখাটাই উচিৎ।গায়রে মাহরামের সামনে ফরয।আর মাহরামের সামনে কিংবা একাকি ঘরে উত্তম। সুতরাং যখন একজন মুসলিম নারীর সর্বদা মাথায় কাপড় দেয়ার নিয়ম বিদ্যমান রয়েছে, তাই আযানের সময় মাথায় কাপড় দেয়ার কোনো প্রশ্নই আসতে পারে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/925
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মাথায় সর্বদা কাপড় রাখা উচিত ও উত্তম। তবে কাপড় না রাখলেও অজু হবে। কেননা অজু ফরয চারটি।এবং এই চারটির মধ্যে মাথা ঢাকার কোনো আলোচনা নেই।
নামাযের জন্য সতর ঢেকে রাখা শর্ত।কিন্তু কুরআন তেলাওয়াতের জন্য এমন কোনো শর্ত নেই।
ঘরে গায়রে মাহরাম পুরুষের আনাগোনা না থাকলে মাথা থেকে কাপড় খুলে রাখার অনুমোদন রয়েছে।তবে উত্তম হলো সর্বাবস্থায় মাথাকে ঢেকে রাখা।
মুহতারামহ!
আপনি প্রয়োজনে কুরআনের তেলাওয়াতের সময় হিজাব খুলে রাখতে পারবেন।তবে কুরআনের সম্মানার্থে সম্পূর্ণ শরীর ঢেকে তেলাওয়াতে বসাই কুরআন তেলাওয়াতের আদাব।আল্লাহ-ই ভালো জানেন।