ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১-৪)
রোজা অবস্থায় লজ্জস্থানের ভিতরে আঙ্গুল প্রবেশ করালে রোযা ভঙ্গ হবে না। তবে ভিজা আঙ্গুল প্রবেশ করালে অবশ্যই রোযা ফাসিদ হয়ে যাবে। এক্ষেত্রে অনুমান করে রোযাকে কাযা করতে হবে।
(৫)
হায়েয নেফাস বা সাদাস্রাবের সমস্যায় লজ্জস্থানের ভিতরে আঙ্গুল প্রবেশ করে পরিস্কার করা জরুরী নয়।এতেকরে লজ্জাস্থানের ভিতরে স্রাব থেকে গেলেও কোনো সমস্যা হবে না। লজ্জাস্থানের ভিতরে আঙ্গুল প্রবেশ করানোর কারণে গোসল ফরয হবে না।
کما فی الفتاوی الھندیة : ويجب على المرأة غسل فرجها الخارج في الجنابة والحيض والنفاس ويسن في الوضوء. كذا في محيط السرخسي وفي الفتاوى الغياثية ولا تدخل المرأة أصبعها في فرجها عند الغسل وهو المختار كذا في التتارخانية اھ (1/14)
রোজা অবস্থায় লজ্জস্থানের ভিতরে আঙ্গুল প্রবেশ করালে রোযা ভঙ্গ হবে না। তবে ভিজা আঙ্গুল প্রবেশ করালে অবশ্যই রোযা ফাসিদ হয়ে যাবে।