ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কেউ যদি সূরা ফাতিহার এক বা একাধিক আয়াত কিংবা ২-৪টা শব্দ মাখরাজ ভুল হয়েছে ভেবে পুনরায় সঠিকভাবে পড়ার জন্য পুনরাবৃত্তি করে, তাহলে সাহু সেজদা দেয়া লাগবে না।
(২) অন্য সূরার ক্ষেত্রে এমন হলেও সাহু সিজদা আসবে না।
(৩) যদি তাশাহুদ পড়ার ক্ষেত্রেও এমন ১-২ লাইন বা ৩-৪টা শব্দের পুনরাবৃত্তি হয় তাহলেও সাহু সিজদা আসবে না।
(৪) নামাযগুলো বিশুদ্ধ হয়েছে।
(৫) ইমাম সাহেবের সামিআল্লাহ শোনার পর মুক্তাদি দাঁড়িয়ে এটা বলবে।
(৬) মুক্তাদির তাশাহুদ যদি আগে শেষ হয়ে যায়,তাহলে মুক্তাদি 'আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ' কয়েকবার পড়ে নিবে।
(৭) এক বালতি পানিতে কয়েকটা নাপাক কাপড় একসাথে ভিজিয়ে ধৌত করা যাবে। অদৃশ্যমান নাপাক কাপড়ের ক্ষেত্রে তিন বার ধৌত করতে হবে। এবং প্রতিবার নিংড়াতে হবে
(৮) কোনো মেয়ে বাবার বাড়িতে বেড়াতে গেল ১৫দিনের কম নিয়ত করে,তারপর মুসাফিরের সালাত আদায় করল,এরপর সে যদি সেখানে কিছুদিন থাকার পর মন পরিবর্তন করে আরও ৪-৭ দিন বেশি থাকে,মোট ২০-২২ দিন থাকে,তাহলেও সে মুসাফিরের নামায পড়বে। মুকিম হওয়ার জন্য একসাথে ১৫ দিনের নিয়ত করতে হবে।