আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
54 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
প্রথমেই আফওয়ান এইরকম একটা বিষয় নিয়ে প্রশ্ন করার জন্য।
আমার ৩ টা খরগোশের জন্মদিন আগামী শনিবার। ওরা আমাদের অনেক বেশি আদরের।  আমার আম্মু চাচ্ছিলেন একটা কেক এনে ওদের বার্থ ডে করতে। আমি বলেছি এটা করা ঠিক হবে না। এরপর তাকে বলেছি আমরা ওদের বার্থ ডে তে রাস্তার কুকুরদের এক বেলা বিরিয়ানি খাওয়াই।

পরে আম্মু বলেছে আচ্ছা ঠিক আছে কিন্তু ছোট একটা কেক হলেও যেন আনি।

এখন, জন্মদিন পালন করা হারাম। আর কেক ওরা খেতেও পারবে না।আমরাই খাবো। কিন্তু এটা কি জায়েজ হবে?

আর ওদের যদি ওদের খাবার দিয়েই কেক সাদৃশ্য খাবার বানিয়ে দেই তাহলে কি সেটা হারাম হবে?

আর কুকুরদের রেগুলার খাবার দেওয়া হয় আলহামদুলিল্লাহ কিন্তু ঐদিন ওদের জন্মদিন উপলক্ষে কি স্পেশাল খাবার খাওয়ানো জায়েজ হবে?

জানি প্রশ্নটা খুবই উদ্ভট কিন্তু আমার জন্য জানা জরুরি।
জাযাকুমুল্লাহ খইর

1 Answer

0 votes
by (808,470 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইসলামি স্বর্ণযুগের অনেক পর বাদশা মুজাফফর উদ্দীন খৃষ্টানদের বড়দিনের আদলে তাদের অনুসরণ করে মুসলমানদের জন্য ঈদে মীলাদুন্নবীর প্রচলন করার অপচেষ্টা করেন।কিন্তু ইরাকের তৎকালিন জনগণ বাদশার ভন্ডামিকে খুবই শক্তভাষায় প্রত্যাখ্যান করে।

যা ইসলামের প্রাথমিক যুগে নেই,সেগুলোর প্রচলন বিদআত।হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত
عن أمِّ المؤمنين أم عبدالله عائشةَ رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: ((من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رَدٌّ))؛ [رواه البخاري ومسلم]، وفي رواية لمسلم: ((من عمِل عملًا ليس عليه أمرنا فهو رَدٌّ)).
মর্মার্থ-দ্বীনে ইসলামে নতুন কিছু আবিস্কার করা,সংযোজিত করার নামই হল বিদআত।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4952

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেখানে মানুষের জন্মদিন পালন করা নাজায়েয সেখানে কুকুরের জন্মদিন পালনের কোনো সুযোগ নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...