আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
50 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।


১) রোজা অবস্থায় কি নাক মুখ ঢেকেই রান্না করতে হবে হুজুর? যেহেতু রান্নার সময় ধোঁয়া নাকে মুখে না চাইতেই ঢুকে যায়।


২) রোজা অবস্থায় সকাল বেলা দাঁতের ভেতর থেকে কোনো খাবার বের হলে যেমন মাংসের টুকরো সেক্ষেত্রে কি রোজা ভেঙে যাবে?


৩)দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফ কি পুরোটাই মুখস্থ করতে হবে?

আমি আলহামদুলিল্লাহ প্রথম এবং শেষ দশ আয়াত পারি। কিন্তু পুরোটা পারি না।


৪)সাদা স্রাব যোনী মুখ থেকে বের হয়ে যোনীর ভেতরের ছোট ভাঁজ পার হলেই কি ওজু ভেঙে যাবে শাইখ?নাকি একদম পুরোপুরি যোনীর বাইরে বড় ভাঁজ যাকে ল্যাবিয়া মেজোরা বলে সেই অংশে পৌঁছাতে হবে মানে প্রস্রাবের রাস্তার বাইরে হাত দিলে যে চামড়ার অংশটা পাই ওখানে আসলেই ওজু ভেঙে যাবে আর তার ভেতরে থাকলে ওজু ভাঙবে না ব্যাপারটা এমন?

৫) রোজা অবস্থায় ফরজ গোসল করার সময় মলদ্বার এবং প্রস্রাবের রাস্তার উপর দিয়ে ভেজা হাত দিয়ে ঘষে দেই যাতে ঐ জায়গাটুকু শুকনো না থাকে। চেষ্টা করি আঙুল যেন ভেতরে না ঢুকে। তারপরও কেমন যেন সন্দেহ লাগে মনে হয় আমার আঙুল ভেতরে ঢুকেছে।এর জন্য কি করতে পারি শাইখ?

1 Answer

0 votes
by (807,000 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
১) রোজা অবস্থায়  নাক মুখ ঢেকেই রান্না করতে হবে না। হ রান্নার সময় ধোঁয়া নাকে মুখে না চাইতেই ঢুকে গেলে রোযা ফাসিদ হবে না।


২) রোজা অবস্থায় সকাল বেলা দাঁতের ভেতর থেকে কোনো খাবার বের হলে যেমন মাংসের টুকরো সেক্ষেত্রে  রোজা ভেঙে যাবে না।


৩)দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করলেে হবে।  

৪)সাদা স্রাব যোনী মুখ থেকে বের হয়ে যোনীর ভেতরের ছোট ভাঁজ পার হলেই ওজু ভঙ্গ হবে না বরং বাহিরে আসতে হবে। 

৫) মুছে দিবেন। সন্তেহকে পাত্তাহ দিবেন না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...