একজনের পক্ষ থেকে প্রশ্ন:
বরাবর
মুহতারাম মুফতী সাহেব
বিষয়: পরিত্যক্ত সম্পত্তি বণ্টনের শরয়ী বিধান জানার আবেদন।
মুহতারাম, আমার একমাত্র ছোট ভাই মরহুম আলহাজ্ব মাওলানা এনায়েত উল্লাহ প্রধান ইন্তেকাল করেছেন। তিনি তার পরিত্যক্ত সম্পদ হিসেবে ঢাকার মুগদায় ২.৭৫ কাঠা জমি এবং বসুন্ধরায় ৪ কাঠা জমি রেখে গেছেন। বসুন্ধরার জমিটি তার স্ত্রী তার মৃত্যুর পর বিক্রি করে দিয়েছে ৩ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যে।
গ্রামে যথাক্রমে ৫২,ও ৫৪ শতাংশ জমি আছে। সেগুলো থেকে ৫২ শতাংশ জমি আমার মায়ের অনুমতি ব্যতিত বিক্রি করে দিয়েছে।
আর ওয়ারিশ হিসেবে তিনি রেখে গেছেন মা, স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র।
মুহতারামের নিকট আমার জানার বিষয় হলো, তার উল্লেখিত সম্পত্তি থেকে কে কতটুকু পাবে? বিশেষত তার মা তার উক্ত সম্পত্তি হতে কতটুকু পাবেন?
ইসলামী শরীয়ার আলোকে উল্লেখিত বিষয়টির সঠিক সমাধান দিয়ে আমাদের বাধিত করবেন।
নিবেদিকা
রহিমা বিনতে সুলাইমান
মুগদা, ঢাকা।