আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
50 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (79 points)
১।আমার ভাই ইউরোপে রেস্টুরেন্টে পিৎজা বানায় আর অন্য সময়ে ঢেলভারি মেনের চাকরি করে আর তার বউ হোটেলে রোম গোছানোর চাকরি করে। আমার ছোট ভাই আমাকে সৌদি আরবে যাইতে টাকা দিবে এখন আমার যাওয়া জায়েজ হবে কি?
২।জমা দিয়ে দিছি টাকা ব্যাবস্থা করতে না পারলে হারাম টাকায় সৌদি আরবে গেলে কি কবিরা গুনাহ হবে  ইনকাম হারাম হবে এবং ইমানে সমস্যা হবে কি?

1 Answer

0 votes
by (806,640 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দুনিয়া এবং আখেরাতের কল্যাণ এতেই নিহিত রয়েছে যে, সংসারের পুরুষরাই যথাসাধ্য কষ্ট স্বীকার করে চাকুরী করে আপন পরিবার পরিজনের দেখভাল করবে।পরিবারের দেখভাল করা ইসলামি আইন অনুসারে পুরুষদের উপর-ই ওয়াজিব। তাই অযথা পরিবারের দায়িত্ব মহিলাদের জন্য নিজের উপর না নেয়াই উচিৎ ও কাম্য।
বিশেষ কোনো কারণ বশত চাকুরী করা বা উপার্জন করা যদি সংসারের পুরুষদের জন্য অসাধ্য হয়ে যায়,তখনই নারীরা পরিবারের হাল ধরতে পারবে। তখন মহিলাটি সর্বদা পর-পুরুষ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ইস্তেগফারের সাথে ফ্রি মিক্সিং পরিবেশেও চাকুরী করতে পারবে। এটা বিশেষ ক্ষেত্রে মহিলার জন্য শরীয়ত প্রদত্ত বিশেষ রুখসত।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1377

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার ভাই যদি হারাম কোনো কাজে সহযোগিতা না করেন, তাহলে পিৎজা বানানোর কাজ ও তার বিনিময় হারাম হবে না। তবে আপনার ভাবির জন্য ঘরের বাহিরে গায়রে মাহরামের সাথে কাধে কাধ মিলিয়ে জব করা জায়েয হচ্ছে না। এজন্য উনার গোনাহ হবে। হ্যা, যেহেতু কাজের বিনিময় নিচ্ছেন, তাই ইনকাম হারাম হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...