আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
47 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (110 points)
১।আহলে হাদীস ভাইয়েরা তাকলিদে গায়রে শাখছি মানে তাদের একজন সায়েখ ড.মনজুরে এলাহী বলছেন  তাদের জন্য জায়েজ কিনা আমার বোনের পরিবার বেশির ভাগই আহলে হাদিস  ?

২।আর আমরা হানাফি মাজহাব এর লোক তাকলিদে গায়রে শাখছি মানে তাদের কি ধরনের গুনাহ হবে কবিরা গুনাহ নাকি সগিরা গোনাহ?
৩।কোনো আলেম একটা জিনিস কে জায়েজ বলছে বা জিনিসটা আমল করা জরুরি মনে করেন না। সেটা যদি করা হয় ইয়াং দেখানোর জন্য মেয়েরা পছন্দ করতে পারে  এই জন্য এটা কি গোনাহ হবে। যেমন কয়েকটি বিষয় আছে তার মধ্যে দুয়েকটা উদাহরণ দেই  অল্প বয়সে চুল পাকে গেলে কালো করা, ভালো প্যান্ট সার্ট পরা পান্জাবি না পরা ইত্যাদি?
৪।কেউ যদি জুলুম করে বান্দার হক নষ্ট করে সেটা কি তার স্ত্রী সন্তানদের উপর সেরকম কিছু হতে পারে। যেমন বিয়ের প্রলোভনে জিনা , পরকিয়া ব্ল্যাক মেইল করে ধর্ষন, কারও অর্থ আত্নসাধ ইত্যাদি
৫।ইজমায়ে কতই না মানলে কি কাফের হয়ে যাবে?
ইজমায়ে জন্নি না মানলে কি হবে। একটা মাজহাব মানতে হবে এটা কি ইজমায়ে জন্নি

1 Answer

0 votes
by (806,640 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
ﻭَﻣَﺎ ﺃَﺭْﺳَﻠْﻨَﺎ ﻣِﻦ ﻗَﺒْﻠِﻚَ ﺇِﻻَّ ﺭِﺟَﺎﻻً ﻧُّﻮﺣِﻲ ﺇِﻟَﻴْﻬِﻢْ ﻓَﺎﺳْﺄَﻟُﻮﺍْ ﺃَﻫْﻞَ ﺍﻟﺬِّﻛْﺮِ ﺇِﻥ ﻛُﻨﺘُﻢْ ﻻَ ﺗَﻌْﻠَﻤُﻮﻥَ
আপনার পূর্বেও আমি প্রত্যাদেশসহ মানবকেই তাদের প্রতি প্রেরণ করেছিলাম অতএব জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর, যদি তোমাদের জানা না থাকে। (সূরা নাহল-৪৩)
এই জিজ্ঞাসা এবং সে অনুযায়ী আ'মল করা এর নামই মাযহাব।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/402

মুজতাহিদ ফিল মাযহাব তথা যিনি নিজে নিজে সরাসরি কুরআন-হাদীস থেকে শরীয়ত বুঝার ক্ষমতা রাখেন।
অর্থাৎ যিনি নিম্নোক্ত পাঁচটি বিষয়ে যথেষ্ট পারদর্শী থাকবেন।(১) তাফসীর(২)হাদীস ও হাদীসের রাবী(৩)আরবী ভাষা(৪)সালাফে সালেহীনদের বর্ণনাকৃত মাসাঈল ও তাদের মন্তব্য সমূহ।(৫)এবং কুরআন-হাদীস থেকে কিয়াস করে হুকুম বের করা যোগ্যতা।
উপরোক্ত বিষয়ে পারদর্শী কোনো ব্যক্তির জন্য তাকলীদে শাখসীর কোনো প্রয়োজন নেই।উনার কাছে নিজ ইমামের বিপরিত কোনো একটি দিক কুরআন-সুন্নাহর অধিক নিকটবর্তী প্রমাণিত হলে, উনি সেটার উপরই আ'মল করবেন। এমনকি তখন উনার জন্য নিজ ইমামের অনুসরণ বৈধ হবে না।(মাযহাব কি ও কেন দ্রষ্টব্য)এছাড়া অন্য সবার জন্য নিজ ইমামের প্রত্যেকটি মতামতকে মান্য করা ওয়াজিব।আরো জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/2040

মাযহাব ও তাকলীদ সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1936

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনি মূলত কি জানতে চান? তা অস্পষ্ট। দয়াকরে স্পষ্ট করে উল্লেখ করবেন।
(২) গোনাহ হবে না। তবে নিজের চাহিদামত মতের অনুসরণ করলে অবশ্যই জবাবদিহিতা করতে হবে।
(৩) জীবনের সর্বক্ষেত্রে কোনো একজন ইমামকে মানতে হবে। নতুবা প্রবৃত্তির অনুসরণ হবে। 
(৪) জুলুম করলে দুনিয়া ও আখিরাতে এর শাস্তি ভোগ করতে হবে।
(৫) ইজমা মানা না মানার প্রশ্ন নয় বরং প্রশ্ন হল, প্রবৃত্তির অনুসরণ ও অনুকরণ থেকে বাচতে পারবেন কি না?


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...