আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
96 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আমার মেসে দুই আপু ছিল,একজন মুসলিম,আরেকজন হিন্দু। ওরা সিংগেল বেড জয়েন করে রাখত।আর বেশ ঝগড়াটে আর মিথ্যাবাদী,ধুর্ত। একদিন এক মেয়ে দেখছে যে একজন অন্যজনের ঘাড়ে কিস করতে। ও শিওর ওরা সমকামি।এটা আমি বাড়িওয়ালাকে জানাই যে, ওদের সাথে আমরা থাকতে পারব না,ওরা হয়তো বুঝে গেছিল যে আমরা বুঝে গেছি।

আমি নিজের চোখে এমন দেখিনি,কিন্ত যে বলসে সে অনেক বিশ্বস্ত। ওরা পরে আমাকে থ্রেট দিয়েছিল, অভিশাপ ও।আমি নাকি ওদের সাথে অন্যায় করছি।

আমি ভয়ে মিথ্যা কথা বলছি, যে আমি কোনো কমপ্লেইন করি নি।

এখন আমি কি গুনাহগার হব?

আমি কি করে শিওর হব যে ওরা সত্যি এমন কি না।এমন উপায় তো নাই।আবার আমি নিজের চোখে দেখি নি। আমি কি অন্যায় করে ফেললাম?

এর কাফফারা কি?

1 Answer

0 votes
by (769,290 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

মিথ্যা কথা বলা শরীয়ত অনুমোদিত নয়। 
নিঃসন্দেহে মিথ্যা বলা হারাম। 
শরিয়তে সত্যকে সর্বত্রই উৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস আনে।
যে কোনো পরিস্থিতিতে সত্য বলাই শরিয়তের মৌল দর্শনের দাবি।

পবিত্র কুরআন শরিফে এসেছে   
لَّعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ [٣:٦١
তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত করি যারা মিথ্যাবাদী। {সূর আলেইমরান-৬১}

হাদিস শরিফে এসেছে,
 সাফওয়ান ইবন সুলাইম বলেন,

قِيلَ لِرَسُولِ اللَّهِ ﷺ : أَيَكُونُ الْمُؤْمِنُ جَبَانًا ؟ فَقَالَ: ( نَعَمْ ) ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ بَخِيلًا؟ فَقَالَ: ( نَعَمْ ) ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ كَذَّابًا ؟ فَقَالَ: ( لَا )

রসুলুল্লাহ ﷺ -কে জিজ্ঞেস করা হয়েছে, মুমিন কি কাপুরুষ হতে পারে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। জিজ্ঞেস করা হয়েছে, মুমিন কি কৃপণ হতে পারে। তিনি উত্তর দিলেন, হ্যাঁ। জিজ্ঞেস করা হয়েছে, মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? তিনি উত্তর দিলেন, না। (মুয়াত্তা মালিক ২/৯৯০) অর্থাৎ মুমিনের বিভিন্ন চারিত্রিক ত্রুটি থাকতে পারে, তবু সে মিথ্যা বলতে পারে না।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

আরো জানুনঃ 

মিথ্যা বলা কখন বৈধ,সেটি জানুনঃ-
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নের বিবরন মতে কমপ্লেইন করার দরুন আপনার কোনো গুনাহ হয়নি।
এক্ষেত্রে তাদের অপরাধ আপনি হাতে নাতে না ধরতে পারলেও এভাবে সিংগেল বেড জয়েন করে থাকাই উক্ত গুনাহের দিকে ইঙ্গিত করে। 

সুতরাং কমপ্লেইন করার দরুন আপনার কোনো গুনাহ হয়নি।

এক্ষেত্রে সেখানে যেহেতু অমুসলিম মহিলা রয়েছে, আপনার জন্য সেই রুমে বসবাস করা জায়েজ নেই।

অন্য রুমে বসবাস করতে হবে।

তবে কমপ্লেইন করার পরেও সেটাকে অস্বীকার করার দরুণ আপনার মিথ্যা বলার গুনাহ হয়েছে।

এক্ষেত্রে আপনি তওবা করে নিবেন এবং তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হওয়ার চেষ্টা করবেন।

কোন ক্রমেই যেন অন্যায় কাজ সেখানে না হতে পারে, যেভাবে হোক তাদেরকে সেখান থেকে বিতাড়িত করতে পারেন, অথবা তাদেরকে আলাদা রুমে আলাদা বেডে থাকার ব্যাপারে বাধ্য করতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (3 points)
আসলে,ওরা আমাদের খতি করতে পারে।তখন ওই মেসে আমরা আর দুইজন ছিলাম। নিজেদের সেইফটির জন্য,মিথ্যা বলতে হয়েছিল।
আর কোন কোন ক্ষেত্রে গিবত জায়েজ হয়?
আমি কখন কারো বিরুদ্ধে কথা বলব আর কখন সেটা গিবত হবে?
by (769,290 points)
এ সংক্রান্ত জানুনঃ- 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...