আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
62 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (25 points)
কাজ হলো সরকার, পাবলিক, NGO এবং development partners-এর সাথে সম্পর্ক গড়ে তোলা এবং advocacy করা।
Report লিখতে হবে, তথ্য বিশ্লেষণ করতে হবে, এবং team-এর সাথে coordinate করতে হবে।
Communication & Public Skills থাকতে হবে, মানুষকে সহজভাবে বোঝাতে এবং সম্পর্ক রাখতে পারা যাবে।
NGO/INGO কাজের অভিজ্ঞতা + 1–2 বছর field বা office experience থাকলে সুবিধা।
Dynamic & fast-paced environment-এ কাজ করার মানসিকতা থাকতে হবে।

##Ethics & Inclusion:
Gender equality, inclusion, and ethical standards মানা

(চাকরিতে apply করতে এরা এইটা লিখছে).

Ethics& inclusion এ ওরা যেটা লিখলো এটা দেখার পর এই চাকরিতে কি Apply করা যাবে?

1 Answer

0 votes
by (805,980 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
لَعَنَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ آكِلَ الرِّبَا، وَمُؤكِلَهُ، وَشَاهِدَيْهِ، وَكَاتِبَهُ.
যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সাক্ষী থাকে এবং যে ব্যক্তি সুদের হিসাব-নিকাশ বা সুদের চুক্তিপত্র ইত্যাদি লিখে দেয় সকলের প্রতি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা‘নত করেছেন। (-মুসনাদে আহমাদ, হাদীস ৬৬০; সুনানে আবু দাউদ, হাদীস ৩৩৩৩; জামে তিরমিযী, হাদীস ১২০৬) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/866

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সুদি কাজে সরাসরি সহযোগিতা করা নাজায়েয ও হারাম। আপনার উল্লেখিত NGO এর কর্যক্রম সম্পর্কে আপনি সঠিক ধারণা নিবেন। যদি তাদের কাজ সুদ সম্পর্কিত হয়, তাহলে এখানে চাকুরী করা জায়েয হবে না। সাধারণত NGO এর কাজ সুদ সম্পর্কিত হয়ে থাকে। আপনি খোঁজখবর নিয়ে তারপর সিদ্ধান্ত নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 243 views
...