আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
58 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
১। ডিম সিদ্ধ করার আগে ডিম থেকে কোনো গন্ধ বের হয় নি। ডিম সিদ্ধ করার খোসা ছাড়ানোর পর দেখি ডিমের সাদা অংশে একটু কালো দাগ। হাতে থাকা অবস্থায় কোনো ধরনের গন্ধ পাই নাই। তবে নাকের একদম কাছে নিয়ে হালকা একটু গন্ধ টের পেয়েছিলাম। সাদা অংশ খাওয়ার সময় গন্ধ পাইনি।  তবে ডিমের কুসুম খেতে গিয়ে গন্ধ লাগছিল। আমার এই ডিম খাওয়া কি হারাম হয়েছে? এর ফলে আমার গুনাহ হয়েছে?

২। এই ডিম  সিদ্ধ করার সময় ফেটে গেছিল। তাই গরম পানির জগে এই ডিম সিদ্ধ করার ফলে জগ কি নাপাক হয়ে গেছে?

৩। মুরগি জবাই করার পর মুরগির পেটে যে ডিম থাকা তা খাওয়া কি হালাল।

৪। মুরগির ডিমের নাড়ি খাওয়া কি হালাল? যদি হালাল না হয় তাহলে এই নাড়ি সহ মাংস রান্না করলে সেই মাংস কি খাওয়া যাবে?

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হালাল পশুর যে ৭টি অঙ্গ হারাম সেগুলো হলো-
১- প্রবাহিত রক্ত। 
২- নর প্রাণীর পুং লিঙ্গ। 
৩- অন্ডকোষ। 
৪- মাদী প্রাণীর স্ত্রী লিঙ্গ। 
৫- মাংসগ্রন্থি। 
৬- মুত্রথলি। 
৭- পিত্ত।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/339

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) সিদ্ধ ডিমের সাদা অংশ খাওয়ার সময় গন্ধ পাওয়া যায়নি।তবে ডিমের কুসুম খেতে গিয়ে গন্ধ পাওয়া গেছে। এই ডিম খাওয়া হারাম হবে না। হয়তো গরমে ডিমের মধ্যে কিছুটা প্রবলেম চলে এসেছে। 
(২) এই ডিম সিদ্ধ করার সময় ফেটে গেছিল। তাই গরম পানির জগে এই ডিম সিদ্ধ করার ফলে জগ নাপাক হয় নাই।
(৩) মুরগি জবাই করার পর মুরগির পেটে যে ডিম থাকা তা খাওয়া হালাল।
(৪) মুরগির ডিমের নাড়ি বলতে কি? জানাবেন?


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...