ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হালাল পশুর যে ৭টি অঙ্গ হারাম সেগুলো হলো-
১- প্রবাহিত রক্ত।
২- নর প্রাণীর পুং লিঙ্গ।
৩- অন্ডকোষ।
৪- মাদী প্রাণীর স্ত্রী লিঙ্গ।
৫- মাংসগ্রন্থি।
৬- মুত্রথলি।
৭- পিত্ত।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) সিদ্ধ ডিমের সাদা অংশ খাওয়ার সময় গন্ধ পাওয়া যায়নি।তবে ডিমের কুসুম খেতে গিয়ে গন্ধ পাওয়া গেছে। এই ডিম খাওয়া হারাম হবে না। হয়তো গরমে ডিমের মধ্যে কিছুটা প্রবলেম চলে এসেছে।
(২) এই ডিম সিদ্ধ করার সময় ফেটে গেছিল। তাই গরম পানির জগে এই ডিম সিদ্ধ করার ফলে জগ নাপাক হয় নাই।
(৩) মুরগি জবাই করার পর মুরগির পেটে যে ডিম থাকা তা খাওয়া হালাল।
(৪) মুরগির ডিমের নাড়ি বলতে কি? জানাবেন?