ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গনভোট যা মানুষ ও রাষ্ট্র সংস্কারের জন্য হবে, সেই ভোট দেওয়া যাবে। এবং বর্তমান সময়ের আলোকে সেই ভোট প্রদান করাটা জরুরী।
নির্বাচনে যোগ্য ও আমানতদার প্রার্থীকে ভোট দেওয়া যাবে।
গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রদান করার বিষয়টা যেহেতু বিতর্কিত ও মতানৈক্য পূর্ণ। সেই বিবেচনায় উপমহাদেশের কয়েকটি দারুল ইফতার ফাতাওয়া সংযুক্ত করা হল,
গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়ার শরয়ী বিধান সম্পর্কে দারুল উলূম দেওবন্দ (ভারত) এর ঐতিহাসিক ফাতাওয়াটি সম্পর্কে বিস্তারিত জানতে্র ক্লিক করুন-
https://www.ifatwa.info/135965
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তুলনামূলকভাবে যার দ্বারা কম ক্ষতি হবে, তাকেই ভোট দিবেন। যোগ্য কোনো প্রার্থী না হলে তখন বিরত থাকবেন। অযোগ্য বা জুলম কিংবা দুর্নীতিতে জড়িত কারো সম্পর্কে জানা সত্বেও ভোট দিলে তখন আপনারও গোনাহ হবে।তবে জানা না থাকলে তখন গোনাহ হবে না। ভোট দেওয়া যাবে, শিরক হবে না।